চোখের নিচের কালো দাগ?
4 Answers
প্রতিদিন 7-8 ঘন্টা ঘুম যথেষ্ট আর প্রচুর পানি পান করতে হবে। চোখের নীচের কালো দাগের জন্য নীচের টিপসগুলো অনুস্বসরন করুনঃ ১.ঘুমাতে যাওয়ার আগে চোখ বন্ধ করে চারপাশে বাদামের তেল দিয়ে ম্যাসেজ করুন। এটা কালো দাগ তুলতে খুব ভল কাজ করে। এছাড়া চোখের চামরা কুচকানোও দূর করে। ২. শশা এবং আলু স্লাইস করে কেটে নিন। প্রথমে চোখ বন্ধ করে উপরে দুই টুকরো শশা লাগান। এভাবে ২০ মিনিট রাখুন। এবার একইভাবে আলুর স্লাইস চোখের উপর লাগান। অথবা শশা এবং আলু ব্লেন্ড করে নিন। দু’টুকরো তুলা নিন। এবার ব্লেন্ড করা রস তুলাতে নিয়ে চোখে লাগাতে পারেন। এভাবে ১৫-২০ মিনিট রাখুন। সপ্তহে অন্তত তিনদিন এটা করুন। আপনি নিজেই এর কারিশমা বুঝতে পারবেন। ৩.পুদিনা পাতার রস চোখর কালা দাগ দূর করতে সাহায্য করে। পুদিনা পাতার রস তুলাতে করে চোখের যে অংশে কালো দাগ আছে সেখানে লাগান। সাবধান থাকবেন যেন কোনভাবেই এই রস চোখের ভেতরে প্রবেশ না করে। পুদিনার রস আর্য়ুবেদিক ওষুধের কাজ করে। এই রস ঠাণ্ডা হওয়ায় আপনার চোখকেও ঠাণ্ডা রাখবে বেশ সময় নিয়ে। দেখবেন চোখে অনেক প্রশান্তি লাগবে। ৪. গোলাপজল ব্যবহার করতে পারেন। এটাও আয়ুরবেদিক হিসেবে কাজ করে। প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে তুলার মধ্যে দু ফোটা গোলাপজল নিয়ে চোখের চার পাশে লাগান। এভাবে ১৫ মিনিট ম্যাসেজ করেন। দেখবেন চোখে কমলতা ফিরে আসবে আর ক্লান্তি ভাব দূর হয়ে যাবে। ৫. হাতের তর্জনি আঙ্গুলে দু’ফোটা মুধু নিয়ে চোখের চারপাশে ধীরে ধীরে লাগান। কিছুক্ষণ পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটা চোখের উপরের চামরার রোদে পোড়া ভাব দূর করতে সাহায্য করে।
চোখের নীচের কালোদাগের আসলেই কোন চিকিৎসা আছে কিনা। এটা অত্যন্ত কঠিন একটি প্রশ্ন। স্কিন বিশেষজ্ঞগণ এ ধরনের প্রশ্নের যথাযথ উত্তর দিতে পারেন না। কারণ আসলেই চোখের নীচের কালো দাগের কোন কার্যকর চিকিৎসা নেই। তবে ইদানিং কিছু কিছু আন্ডার আই ডিগিগুমেন্টেশন ক্রিম বা অয়েন্টমেন্ট পাওয়া যায়। এ ধরনের ক্রিম এক থেকে দু’মাস ব্যবহার করলে সুফল পাওয়া যায়। পাশাপশি অনেক ক্ষেত্রে অভিজ্ঞ ডার্মাটোলজিস্ট বা স্কিন বিশেষজ্ঞগণ চোখের নীচের কালো দাগ দুর করতে এক ধরনের স্পেশালাইজড কেমিক্যাল ব্যবহার করেন। এ ছাড়া চোখের নীচে কালোদাগ দুর করতে প্রচুর পরিমাণ পানি পান, সবুজ শাক-সবজি আহার এবং নিয়ম মাফিক ঘুমের অভ্যাস গড়ে তোলা ও মানসিক চাপ কমানো উচিত।
নিচের নিয়মগুলো মানলে আশা করি আপনি ভালো ফল পাবেন ------↓ বাসায় অবসর সময়ে কচি শশা পেস্ট করে চোখের নিচে দিয়ে মাত্র ১০ মিনিট চিৎ হয়ে শুয়ে থাকুন। কমলার রসের সাথে দুই-এক ফোঁটা গ্লিসারিন মিশিয়ে চোখের নিচে লাগান। এটা কালো দাগ দূর করার পাশাপাশি চোখকে আরো উজ্জ্বল করে তোলে। ঘুমাতে যাওয়ার আগে চোখ বন্ধ করে চারপাশে বাদামের তেল দিয়ে ম্যাসেজ করুন। এটা চোখের নিচে কালো দাগ তুলতে খুব ভল কাজ করে। এছাড়া চোখের চামরা কুচকানোও দূর করে। টি ব্যাগ ব্যবহারের পর ফ্রিজে রেখে দিন। ঠান্ডা হলে বের করে চোখ বন্ধ করে ১০ মিনিটের জন্য রেখে দিন। প্রতিদিন ব্যবহারে আপনার চোখের নিচের কালো দাগ দূর হবে। দিনে দুবার করে টম্যাটো আর লেবুর রস একসঙ্গে মিশিয়ে ডার্ক সার্কেলের উপর লাগান।খুব তাড়াতাড়ি ফল পাবেন। ৫টি আমন্ড বাদাম অল্প একটু দুধ দিয়ে বাটুন।তারপর ক্ষতিগ্র্স্ত-তে ১৫ মিনিট লাগিয়ে রাখুন।এক সপ্তাহ রোজ লাগালেই ফল দেখতে পাবেন।
চোখের নিচে কালো দাগ দূর করার কয়েকটি উপায়: ১। চোখের নিচের কালো দাগ দূর করেতে টমেটো খুবই উপকারী। এক চা চামচ টমেটোর রসের সঙ্গে এক চা চামচ লেবুর রস মিশিয়ে চোখের নিচে লাগান। ১০ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। দিনে দুইবার অন্তত এই প্যাক লাগাতে হবে। ২। আলু ভালো কর পেস্ট করে এর রস একটি কটন বলে নিয়ে চোখের ওপর ১৫ মিনিটের জন্য ঢেকে রাখুন। খেয়াল রাখবেন পুরো চোখ যেন ঢেকে থাকে। এরপর ঠাণ্ডা পানি দিয়ে চোখ ধুয়ে ফেলুন। ৩। টি ব্যাগ ব্যবহারের পর ফ্রিজে রেখে দিন। ঠান্ডা হলে বের করে চোখ বন্ধ করে ১০ মিনিটের জন্য রেখে দিন। প্রতিদিন ব্যবহারে আপনার চোখের নিচের কালো দাগ দূর হবে। ৪। ঠান্ডা দুধে একটি কটন বল ভিজিয়ে চোখে লাগান। ১০ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে চোখের ফোলা ভাব কমে যায় এবং কালো দাগ দূর হয়। ৫। কমলার রসের সাথে দুই-এক ফোঁটা গ্লিসারিন মিশিয়ে চোখের নিচে লাগান। এটা কালো দাগ দূর করার পাশাপাশি চোখকে আরো উজ্জ্বল করে তোলে। ৬। শসার রস এবং আলুর রস একসাথে মিশিয়ে চোখে লাগান। ১০ মিনিট পর হালকা ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। ৭। রাতে ঘুমাতে যাওয়ার আগে চোখের চারপাশে বাদামের তেল দিয়ে ম্যাসাজ করুন। এতে চোখের কালো দাগ দূর হওয়ার পাশাপাশি চোখের চামড়া কুচকানো ভাবও দূর হবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy