একটা মেয়েকে আমি প্রায় ২বছর থেকে ভালোবাসি। একবার হালকা propose ও করেছিলাম, কিন্তু ইতিবাচক কিছু উওর পাই নি। মেয়েটা আমার থেকে একটু বড়, কিন্তু একই ক্লাসে পড়ি, অন্য অন্য স্কুলে। এখন মেয়েটার সঙ্গে আমার ফেসবুকে কথা হয়---- এখন আমি মেয়েটিকে ফেসবুকে কি কি বলে, বা জিজ্ঞাসা করে কথা বললে মেয়েটিকে একটু হলেও impress করতে পারব? (শুধু ফেসবুকে)
3153 views

2 Answers

ফেসবুকে নিশ্চয় ফ্রেন্ডশিপ হইছে, ভালো ফ্রেন্ডশিপ হলে তো ভালো কথা।।। আর তা না হলে আগে ভালো ফ্রেন্ডশিপ করে নিতে হবে। তোমার ভালো মন্দ ওর সাথে শেয়ার করবে, ও ও নিশ্চয় তোমার সাথে শেয়ার করবে। মোট কথা ওকে তুমি সময় দিতে হবে। তবে আগে তোমাকে জানতে হবে ওর বয় ফ্রেন্ড আছে কিনা, থাকলে কাজটা সহজ হবে না।।। আর না থাকলে এভাবে কথা বলতে বলতে ওকে তোমার ফিলিং, ইমোশান, এগুলো বুঝাতে চেষ্টা করবে।। দেখবে হয়তো বা হয়ে যাবে।।।

3153 views

আপনার পছন্দের মানুষটির যে কোন কমেন্টে লাইক করুন, এবং সেখানে যথা সম্ভব ভালো কোন মজার কমেন্ট করার চেষ্টা করুন। কমেন্টেই আপনার পছন্দের মানুষটির সাথে কথা বলার চেষ্টা করুন তবে তা অত্যন্ত কৌশলে। এভাবে আস্তে আস্তে কমেন্টেই তার সাথে ভালো একটি সম্পর্ক গড়ে তুলুন। মাঝে মাঝে মেসেজে তার খোজ খবর নিন। প্রতিদিন নিয়ম করে ফেসবুকে ঢুকে তাকে নক করুন, সে অনলাইনে থাকুক আর না থাকুক। তাকে মাঝে মাঝে ভালো কিছু উপদেশ দিন। তার কিছু প্রশংসা করুন , তবে সীমিত। আস্তে আস্তে তাকেও আপনি অভ্যস্ত করে ফেলুন আপনার সাথে কথা বলার। তার জন্মদিন ও বিভিন্ন অনুষ্ঠানের খোজ নিয়ে উইশ করুন। রুটিন মাফিক তার সাথে চ্যাট করতে থাকুন। যদি মেয়েটি আপনার প্রেমে পড়েই যায় তবে তাকে সম্মান করতে শিখুন এবং মন দিয়ে ভালোবাসতে চেষ্টা করুন। অশ্লীলতা না করে নিয়ত ঠিক করুন যে তাকে আপনি আপনার জীবন সঙ্গীনি বানাবেন। তাহলেই আপনার প্রেমময় জীবন হবে সুন্দর।

3153 views

Related Questions