আজ আমার জন্মদিন, আমি ফেসবুকে ভালো একটা পোস্ট করতে চাই, কি করব?

আজ আমার জন্মদিন, আমি ফেসবুকে ভালো একটা পোস্ট করতে চাই, কি করব
3814 views

1 Answers

এটি দিতে পারেন- আজ আমার জন্মদিন! এই পৃথিবীতে এমনি একটি দিনে আমি এসেছিলাম, আজ সেই দিন। আমি নিজেও এ বিষয়ে অবহিত যে জগতের লক্ষ কোটি মানুষের এই পথচলায় আমার অতি ক্ষুদ্র আমিটির পৃথিবীতে আগমন বা প্রস্থানে কোন ভাবেই আলাদা কোন গুরুত্ব বহন করে না! তবু জানতে ইচ্ছে করে...। সত্যি, আমাকে দিয়ে কোন কাজ হয়েছে কারো? আকাশে, বাতাসে, মেঘলা দুপুরে হঠাত বৃস্টি- আমার বাঁশীতে জেগেছে কি সুর, নতুন সৃস্টি? জীবন হে তুমি, আর কত খেলা খেলতে পারো? জীবন তুমি কি সবুজাভ বনে, পাথুরে পাহাড়? নক্ষত্রের ছায়াপথে তুমি ধোঁয়াসা ঝালর? কতটা সময় বহতা আমার ভাঙ্গনের পার? আর কতদিন এ খেলার পালা, সন্ধ্যা আলোর?

3814 views Answered

Related Questions

Next steps