মেয়েটাকে পাওয়ার জন্য কি তাবিজ করা যাবে?

ধরেন আমি একটা মেয়েকে ভালোবাসি, সে আমাকে ভালোবাসতে চাইছে না, তাহলে কি আমি তাকে তাবিজ করে বস করতে পারি?? বা এরকম কিছু করতে পারি?? এটার সম্বন্ধে ইসলাম কি বলে?
8211 views

5 Answers

আসলে বর্তমানের প্রেম ভালোবাসা তো ইসলাম সমর্থন করে তা হলে তাবিজের ব্যাপারটা কি ভাবে সমর্থন করবে বলুন তো ?

8211 views Answered

না এটা করা মোটেও ঠিক না।এটা করা শিরক। কারন এই তাবিজ বা যাদু টোনা করলে আল্লাহর উপর থেকে মানুষের ভরসা উঠে যায়।এবং মানুষ তখন আল্লাহর সাহায্য না চেয়ে দৌড়ে যায় ওঝা বা কবিরাজের কাছে।এটা করা ইসলামে সম্পূর্ণরূপে নিষীদ্ধ

8211 views Answered

শরীয়ত পরিপন্থী তাবিজ বা কাউকে বশীভূত করা অথবা অন্য কোন কুমতলবের উপর ভিত্তিশীল। সুতরাং তাবিজ করা সম্পূর্ণ নিষিদ্ধ, এছাড়াও ইসলামে তাবিজের কপ্ন বিধান নেই। এক্ষেত্রে একটি হাদিস দেওয়া হল: সাহাবি ইমরান বিন হুসাইন রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত : একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির হাতে তামার চুড়ি দেখে বললেন, এটা কি? সে বলল: এটা অহেনার অংশ। {অহেনার অর্থ এক প্রকার হাড়, যা থেকে কেটে ছোট ছোট তাবিজ আকারে দেয়া হয়।} তিনি বললেন: এটা খুলে ফেল, কারণ এটা তোমার দূর্বলতা বাড়ানো ভিন্ন কিছুই করবে না। যদি এটা বাঁধা অবস্থায় তোমার মৃত্যু হয়, তবে কখনও তুমি সফল হবে না।’ (মুসনাদে আহমদ, হাকেম ও ইবনে মাজাহ) হাদিসটি সহিহ।

8211 views Answered

এক হাতে তো আর তালি বাজে না দুই হাতেই লাগে তালি বাজেতে, আর তেমনি প্রেম করলেও দুইজনের মন একমত থাকতে হবে,মেয়েটা যেহেতু আপনাকে ভালবাসে না সেহেতু আপনি তাকে ভুলে যান,নিউ আরেকটা খুজে নিন,আর ভুলেও তাবিজ করবেন না,এই সব কাজ ইসলামে স্থান নাই,এতে আপনার অনেক গুনাহ হবে,তাবিজ করলে অবশেষে এর পরিণাম শুধু শাস্তি আর শাস্তি পেতে হবে!

8211 views Answered

না এমন করা একদমই ঠিক নয়। কেননা ইসলামে তাবিজ/যাদু করা শিরক। তাই এসব না করাই ভাল। আর আপনি মেয়েটিকে প্রপোজ করে দেখতে পারেন।

8211 views Answered

Related Questions

Next steps