6 Answers

খাওয়া দাওয়ার দিকে কখনোই পিছিয়ে থাকবেন না এতে শরীর এর জন্য ক্ষতিকর, যতটুকু সম্ভব ভিটামিন যুক্ত খাবার খান সাথে পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন টক জাতীয় খাবার মুখের স্বাদ বাড়ায় তাই হালকা টক জাতীয় খাবার খাওয়ার চেষ্টা করবেন রুচি বাড়ানোর জন্য সিনকারা নামের সিরাপ টি খেতে পারেন। এতে খাওয়া রুচি বাড়বে আর সাস্থ্য গত কোনো সমস্যা থাকলে ডাক্তার এর পরামর্শ নিন।

3354 views Answered

স্বাভাবিক নিয়মে অরুচি হলে নিচের পদ্ধতিগুলো অনুসরণ করতে পারেন...... * প্রতিদিন দুপুরে খাবার আগে লবণ দিয়ে একটু আদা চিবিয়ে খান । এতে ক্ষিধে বাড়বে এবং মুখের রুচি ফিরে আসবে। * খাওয়ার আগে হালকা হাঁটাহাঁটি করুন, এতে খাওয়ার রুচি বাড়বে, হার্টও ভালো থাকবে। * আগে পুষ্টিকর খাবার খান, এরপর পানি ও পানিজাতীয় খাবার। * মিষ্টি স্বাদের ফল রুচিবর্ধক। তাই এক বা একাধিক ফল ও ফলের জুস খেতে পারেন। * ক্ষুধা বা রুচিবর্ধক আরো কিছু খাবার আছে। যেমন- আমলকী, কিশমিশ, মিষ্টি, আচার, সালাদ, পেঁয়াজ ইত্যাদি। তবে যদি কোনো রোগের কারণে খাদ্যে অরুচি দেখা দেয় বা হঠাত করে অরুচি দেখা দেয় তাহলে অবশ্যই চিকিত্সকের শরণাপন্ন হওয়া উচিত।

3354 views Answered

প্রতিদিন দুপুরে খাবার আগে লবণ দিয়ে একটু আদা চিবিয়ে খান। এতে ক্ষিধে বাড়বে এবং মুখের রুচি ফিরে আসবে। সহজপাচ্য ও মুখরোচক খাবার, ফল বিশেষত টক ফল যেমন আমড়া, বরই,আচার, লেবু ইত্যাদি খেয়ে রুচি ফেরানোর চেষ্টা করা যায়। এছাড়া হামদর্দের ''ছাফি'' খান। ক্ষুধা আর রুচি বাড়াতে পারবেন।

3354 views Answered

এটি হতে পারে নানা রোগের লক্ষণ। দীর্ঘমেয়াদি সংক্রমণ, যক্ষ্মা, পেটের নানা সমস্যা, ক্যানসার, বিভিন্ন ওষুধের প্রভাবে খাদ্যে অরুচি হতে পারে। মানসিক চাপ ও সমস্যায়ও রুচি কমে যায়। সহজপাচ্য ও মুখরোচক খাবার, ফল বিশেষত টক ফল যেমন আমড়া, বরই, আচার, লেবু ইত্যাদি খেয়ে রুচি ফেরানোর চেষ্টা করা যায়। কিন্তু সমস্যা দীর্ঘমেয়াদি ও তীব্র হলে পরীক্ষা করে সঠিক রোগ নির্ণয় করা উচিত।

3354 views Answered

খাওয়ায় অরুচি হওয়া কোনো রোগ বা রোগের লক্ষন নয়।এটি ভিটামিনের অভাবের কারনে হয়ে থাকে। আপনি নিয়মিত ভটামিন সি সেবন করুন এতে অনেক উপকার হবে।

3354 views Answered

বিভিন্ন কারণে আমাদের খাবারে অরুচি হতে পারে। অসুস্থতা বা অন্য কোনো কারণে মুখে তিতা তিতা কিংবা বিস্বাদ লাগে। কোনো খাবারেই রুচি লাগে না। এ অবস্থা থেকে পরিত্রাণের উপায় আছে। দাঁত ব্রাশ করার সময় মাড়ি এবং জিহ্বাও ব্রাশ করুন। তারপর মাউথওয়াশ দিয়ে ভালো মতো কুলি করুন। দিনে কমপক্ষে দুইবার এটা করবেন। দাঁতের ফাঁকে ফাঁকে ফ্লস বা সুতো দিয়ে প্রতিদিন দাঁত পরিষ্কার করবেন। টুথপেস্টের ওপর সামান্য বেকিং সোডা আর একটু লবণ দিয়ে দাঁত ব্রাশ করুন। এতে দাঁতের ইনফেকশন ও প্লাক দূর হবে। দিনে দু’বার এই কাজটি করলে ভালো হয়। মুখের ভেতরে লালা উৎপাদক খাদ্য গ্রহণ করুন। যেমন আঙ্গুর, কমলা ইত্যাদি। মুখে লালা উৎপাদন স্বাভাবিক থাকলে মুখে তিতা ও মেটালিক স্বাদ দূর হবে। অনেক সময় বদহজমের কারণে মুখের রুচি চলে যায়। সেক্ষেত্রে আপনি স্পাইসি অথবা জাংক ফুড খাচ্ছেন কিনা সেদিকে খেয়াল রাখবেন। যাই খাবেন ভালো, স্বাস্থ্যকর খাবার খাবেন। মুখে দুর্গন্ধ থাকলে দূর করতে হবে। পিপারমিন্ট বা পুদিনা পাতা চিবাতে কিংবা বিভিন্ন সাইট্রাস ফল, সাইট্রাস জাতীয় সুগন্ধি ক্যান্ডি খেতে পারেন। বেশি করে পানি পান করুন। পানি আপনার মুখের ভেতরের টক্সিন পরিষ্কার করে দেবে। পাকস্থলীর এসিড কমবে পানি পান করলে। মুখের টক্সিন আর পাকস্থলীর অতিরিক্ত এসিড এ দুটো আপনার খাবারের অরুচির জন্য দায়ী। - নিউহেলথগাইড ডটওআরজি

3354 views Answered

Related Questions

Next steps