2 Answers
দিনে অন্তত দু’বার দাঁত ব্রাশ করবেন, সকালে নাস্তা খাওয়ার পর একবার আর রাতে ভাত খাওয়ার পর আরেকবার। ব্রাশ করার জন্য উন্নতমানের ট্রুথ ব্রাশ ব্যবহার করবেন। কয়লা, গুল, টুথ পাউডার, ছাই, গাছের ডাল, গাছের পাতা ইত্যাদি ব্যবহার করবেন না। পান-সুপারি খাবেন না, আর খেলে দাঁত ক্ষয় হয়ে যেতে পারে। ভিটামিন সি সমৃদ্ধ ফলমূল খাওয়ার চেষ্টা করবেন। লেবু, আমলকী, কমলা, টমেটোতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে। ভিটামিন সি দাঁত ও মাড়ির জন্য উপকারী।
দাঁতের যত্নে যেসকল খাওয়ার খাওয়া উচিত: আঁশযুক্ত ও শক্ত খাবার যেমন-গাজর, পেঁয়ারা, আমড়া, ইক্ষু, আনারস, নাশপাতি, আপেল, নারকেল ইত্যাদি দাঁত ও মাড়ি সুস্থ রাখতে সাহায্য করে। এবং এগুলো চোয়ালের স্বাভাবিক গঠনে বিশেষ ভূমিকা পালন করে। ভিটামিন সি জাতীয় খাবার দাঁত ও মাড়ির জন্য অত্যন্ত উপকারী। লেবু, আমলকী, কমলা, টমেটো ও বিভিন্ন ধরনের শাক-সবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও অন্যান্য ভিটামিন থাকে। তাই দাঁত ও মাড়ির সুরক্ষায় খাদ্যতালিকায় রাখুন এইসকল খাবার। হাড়ের যত্নে যেসকল খাওয়ার খাওয়া উচিত : হাড়ের যত্নে সব সময়ই আমিষ জাতীয় খাবার ক্যালসিয়াম উপযোগী যেমন: মাছ, মাংস, বাদাম, সবুজ শাকসবজি, মটরশুটি ইত্যাদি ক্যালসিয়াম হাড় গঠনে সাহায্য করে তারজন্য শরীরে থাকতে হবে ভিটামিন ডি তারজন্য খেতে হবে দুধ, ডিম, কমলার রস, মাশরুম ইত্যাদি। এইসব খাবার দাঁত, হাড়ের জন্য খুবই উপকারী খাবার।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy