SSC পরীহ্মা শেষ হলো, অলস সময় শুধু শুয়ে বসে কাটছে। কিন্তু এভাবে আর ভালো লাগেনা। আমি এই মুহূর্তে কি করতে পারি?

পরীহ্মা শেষ কিছু একটা করতে চাইছি। কিন্তু সিদ্ধান্তহীনতায় ভুগছি। যদি কেউ বলতেন এখন আমি কি করতে পারি তাহলে খুশি হই।
3111 views

3 Answers

আমার মনে হয় এখন বসে না থেকে একটা ভালো কম্পিউটার কোচিং সেন্টারে ঢুকুন।এতে আপনার অভিজ্ঞতাও বারবে সাথে ভবিষ্যতে অনেক কাজে আসবে।

3111 views Answered

অলসভাবে সময় কাটানো মোটেও উচিত নয়। এসময় আপনার কিছু অন্য বিষয় শেখা উচিত। যেমন, কম্পিউটার অপারেটিং বা ওয়েব ডেভলপমেন্ট বা গ্রাফিক্স ডিজাইন, ইংলিশ স্পিকিং কোর্স, ড্রাইভিং ইত্যাদি। বস্তুত, আমি এসএসসি পরীক্ষা দেওয়ার পর কম্পিউটার অপারেটিং ও ড্রাইভিং শিখেছি।

3111 views Answered

খুবই চমত্কার চিন্তা! ফ্রি লানসিং বা আউটসোর্সিং কাজ করে আপনার হাত খরচ মেটাতে পারেন।তবে সেজন্য আপনাকে কিছু বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে যার চাহিদা সারা দুনিয়ায় বেশি। এখন প্রায় সব কাজেই আপনি আউটসোর্সিং করে অর্থ উপার্জন করতে পারেন।লেখালেখিতে ভালো হলে অন্যের জন্য রচনা বা পেপার লিখে দিয়ে টাকা পেতে পারেন। যদি গ্রাফিক ডিজাইন ভালবাসেন তবে তা আরেকটু ভালো মত শিখে কাজে নেমে পড়তে পারেন। কোডিং বা প্রোগ্রামিং যদি ভালবাসেন তবে তা করে অন্য সব কাজের তুলনায় বেশি উপার্জন করা সম্ভব! কোডিং না জানলেও একটু সময় দিলে তা শিখে ফেলা মোটেও কঠিন নয়।

3111 views Answered

Related Questions

Next steps