আমি ছেলে কিনতু আমি যখন কার সাথে মোবাইল এ কথা বলি তখন গলা মেয়েদের মত সুনা যাই তাড়াতাড়ি উপায় বলেন?
4 Answers
গলার কণ্ঠ সুন্দর করার আসলে তেমন কোনো উপায় নেই। তারপরও আপনি চাইলে সকালে স্বরের কিছু ব্যায়াম করতে পারেন। বেশি করে মধু খান তাহলে গলাটা ভারী হবে কণ্ঠটাও ছেলেদের মত হবে।
এটা স্বাভাবিক, এই রকম অনেকেই আছে,আপনি মোবাইলে যখন কথা বলেন তখন আস্তে কথা না বলে একটু উচ্চস্বরে কথা বলবেন!
এটা আপনি চেষ্টা করলেই পারবেন। কথা বলার সময় একটু ধীরে ধীরে এবং কথাগুলো মোটা করে বলার চেষ্টা করুন। এভাবে চেষ্টা করতে করতে দেখবেন ঠিক হয়ে গেছে।
আপনার বয়সটি উল্লেখ কররে ভালো হত। তবুও যদি আপনার বয়স ১৩-১৪বছর এর কম হয়, তাহলে চিন্তা নেই, আপনার আওয়াজ আগামি দু-এক বছরের মধ্যে ভারী হয়ে যাবে, কিন্তু যদি বয়স আরো বেশি হয় তাহলে গলার আরও স্বর মোটা ও ভারী করার তেমন কোনো উপায় নেই। বয়সন্ধিকাল থেকে গলার স্বরের পরিবর্তন হয়ে থাকে প্রকৃতিগতভাবেই। কৃত্রিম কোনো উপায়ে এর পরিবর্তন করা সম্ভব না। তবে আপনি চাইলে কবিতা আবৃত্তি, হারমোনিয়ামে কন্ঠস্বরের হালকা রেওয়াজ ও কন্ঠনালীর কিছু ব্যায়াম করতে পারেন যা আপনার গলার স্বরের কিছুটা পরিবর্তন আনতে পারে। এছাড়া কথা বলার সময়ে বেজমেন্ট অর্থাৎ পেট থেকে কথা বলার চেষ্টা করুন যা আপনার স্বর কিছুটা মোটা শোনাতে সহায়তা করবে। <ধন্যবাদ>
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy