1 Answers

বর্তমানে সরকারী নির্দেশে প্রতিটি সিম বায়োমেট্রিক পদ্ধতিতে রি-রেজিষ্ট্রেশন করার নির্দেশ দেওয়া হয়েছে। বায়োমেট্রিক পদ্ধতি অর্থ হাতের আঙ্গুলের ছাপ নিয়ে রেজিষ্ট্রেশন করা। এর জন্য আপনার ব্যাবহৃত সিমটি যে অপারেটরের সেই অপারেটরের কাস্টোমার কেয়ার, পয়েন্ট বা মনোনিত এজেন্টদের নিকট এক কপি পাসপোর্ট সাইজের ছবি, ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি এবং যে সিমটি রেজিষ্ট্রেশন করতে চান, সেটি সাথে করে নিয়ে যেতে হবে। সেখানে যাওয়ার পর তারা একটি ফর্ম দিবে আপনাকে পূরন করার জন্য। ফরম পূরন করে সাথে আপনার ছবি এবং অন্যান্য ডকুমেন্ট জমা দিতে হবে। এরপর তারা আপনার হাতের আঙ্গুলের ছাপ নিবে। সর্বোচ্চ ৫-১০ মিনিটের মধ্যেই আপনার সিমটি রি-রেজিষ্ট্রেশন হয়ে যাবে।

2713 views

Related Questions