বিস্তারিত পড়ে সঠিত তথ্য দিন?

আমি এস এস সি পরীক্ষার্থী(চলমান)| আমাদের বাংলা ২য় পরীক্ষার দিন আমি সেট কোড বরাট করছি কি না মনে পড়ছে না|যদি না বরাট করি তাহলে পরবর্তীতে কি বরাট করতে পারব?বোর্ডে গিয়ে কি এটা করা যাবে?অথবা আমার রেজাল্ট যদি ফেল আসে তাহলে কি রেজাল্টের পরে এটা ঠিক করে রেজাল্ট পাল্টানো সম্ভব?এক কথায় আমি যদি বৃত্তটা বরাট না করি তাহলে কি কোন ভাবে বরাট করার কোন পদ্ধতি বোর্ডের আছে কি?
3304 views

5 Answers

সেট কোড ভরাট না করে যদি সেট কোড টা লিখে থাকেন তবে কিছু করা যেতে পারে। তবে ১ম পত্রের অভজেকটিভে ২৬ পেলে আপনি বিপদমুক্ত

3304 views Answered

নৈবত্তিক পরীক্ষায় সেট কোড ভরাট একটি গুরুত্বপূর্ন কাজ। সেট কোড ভরাট না করে আপনি যে প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন, সবগুলোই ভুল উত্তর বলে বিবেচিত হবে। আর এতে করে আপনার বাংলা ২য় পরীক্ষায় ফেল আসতে পারে। (যদি ১ম পত্র ভালো না হয়) রেজাল্টের পর বোর্ড চেলেঞ্জ করলে অবশ্য ঠিক করা যাবে তবে এটি অনেকটা সময়ের এবং টাকার ব্যাপার। আপনার যদি উপরস্থ কোন রিলেটিভ থাকে, তবে কাজটা কিছুটা সহজ হতে পারে। তবে সেটা অবশ্যই রেজাল্টের পর। আর আপনার বৃত্ত ভরাট করার সম্ভবনাই বেশী। কারন, হল গার্ড় যখন আপনার উত্তর পত্রটি সাক্ষর করছে, তখন তিনি এগুলো দেখেছেন (তার দায়িত্ব)। যদি বৃত্ত ভরাট না করতেন, তাহলে তিনি আপনাকে সাথে সাথে জানাতেন।

3304 views Answered
Dr. MD. Mamunur Rashid
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
এমডি ( গ্যাস্টোএন্টারোলজি) রেসিডেন্ট বিএমইউ, ঢাকা, মেডিকেল অফিসার (সাবেক), ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী, প্রভাষক, নওগাঁ মেডিকেল কলেজ, নওগাঁ(সাবেক), জিপি (মেডিসিন) অভিজ্ঞ (মেডিসিন, লিভার এবং গ্যাস্ট্রোএন্টারোলজি)

প্রত্যেক সেটের যে কোড থাকে সেটা অনুসারে সেই সেটের উত্তর মিলিয়ে দেখা হয় যদি কেউ এটা বাদ দিয়ে আসে তাহলে হল পরিদর্শক সম্ভব হলে খাতা বাছায় করার সময় ঠিক করে দিতে পারে আর যদি তখন না বুঝতে পারে তাহলে হয়তো রেজাল্ট খারপ আসতে পারে তবে রেজাল্টের পর আবার পৃুনঃমূল্যায়নের আবেদন করলে এটা ঠিক করে আবার রেজাল্ট দিবে।

3304 views Answered

ভাই আপনি যদি সেট কোড লিখে থাকেন কিন্তু ভরাট করেননি তবে কোন সমস্যা হবে না,,,,,,,আর আপনি ভরাট করেননি এটা কিভাবে সিউর হলেন, যখন স্যার অবজেক্টিভ নেবার সময নাকি, তাহলে আপনি কোন কস্টে স্যার থেকে নিয়ে ভরাট করে দিতেন,,,,তবে আপনি সামনের পরিক্ষা গুলো ভালো করে দিন...... এটা নিয়ে ভাববেন না...তবে কোন রকম সমস্যা হবে না এটা আশা করছি, আমিও ভুল করছি রোল নং তাও ফিজিক্স এ স্যারকে বলে টিক করে নিসি ...সো বি কেয়ারফুল আপনার জন্য শুভকামনা রইল

3304 views Answered

১ নম্বর বিষয় আপনি মোটামোটি নিশ্চিত থাকতে পারেন যে আপনি সেট কোড ফিল-আপ করেছেন। নতুবা পরিদর্শক সাক্ষরের সময় অঅপনাকে ভুলটি ধরিয়ে দিতো। আর যদি সে দায়িত্বে অবহেলা করে থাকে তবে সে কেন্দ্র সচিবের ও পরীক্ষা নিয়ন্ত্রকের শো-কজ খাবে। এ ক্ষেত্রে আপনি যদি আসলেই সেট কোডের বৃত্ত ভরাট করে না থাকেন তবে ওএমআর শিট দেখার মেশিন আপনার উত্তরপত্রটিকে রিজেক্ট করে দেবে। এ ক্ষেত্রে আপনার উত্তরপত্রটি বাতিল বলে গণ্য হবে এবং রেজাল্টে ফেল আসবে। ‍উত্তরপত্র পুর্ননিরীক্ষণ করলেও এর কোনো সমাধান আপনি পাবেন না। কারণ বোর্ডে এ ধরণের শ’খানেক ঘটনা ঘটে আর এতে তারা কোনো ভ্রুক্ষেপ করে না । (করবেই বা কি করে ?? আপনি ৪ সেটের মধ্যে কোনটার উত্তর করেছেন এইটা ওরা কেমনে জানবে??) আর সেট কোড পুনরায় ভরাট?? কঠিন সত্য হলো এটা করা কোনো মন্ত্রী কিংবা শিক্ষা মন্ত্রণালয়ের কোনো সচিবের সুপারিশ ব্যতিত একদমই অসম্ভব। জায়গা মতো টাকা ঢাললে হয়তো রেজাল্ট পরিবর্তন সম্ভব কিন্তুু “উনাদের” ছাড়া খাতা বের করা এক কথায় “ইম্পসিবল”। তবে আমার মতে টেনশন না করাই উত্তম কারণ এ সমস্যগুলো প্রায়ই কেন্দ্রসচিবের আন্ডারেই সমাধা হয়ে যায়। কারণ তারা নিজেদের গা বাচানোর জন্য এগুলোর ফয়সালা নিজেরাই করে ফেলেন। বাকি এক্সামগুলো ভালো করুন, শুভকামনা রইল।

3304 views Answered

Related Questions

Next steps