গরু কে মাছির হাত থেকে রক্ষা?

আমার বাড়িতে একটি গাভী আছে, সমস্যা হল দিনের বেলায় গরুকে অনেক মাছি কামড়ায়,, গুড়া ঘর ও গুহাল ঘড় পরিষ্কার করা আছে কিন্তু মাছি কমছে না, এখন আমি কি করব যাতে আমার গাভী টি কে মাছির হাত থেকে রক্ষা করতে পারি? ঘরোয়া কোন সমাধান আছে, মাছি তাড়ানোর জন্য?
4470 views

3 Answers

মাছির উৎপাত এড়াতে চাইলে ঘরের কোণে একটি হালকা ভেজা দড়ি ঝুলিয়ে রাখুন। মাছি সব দড়িতে বসবে। নিমপাতা একটি প্রাকৃতিক কীটনাশক । যদিও এটি পোকামাকড়দের জম তবে মানুষের উপকার ছাড়া এতে অপকার নেই। নিমপাতা পানিতে দিয়ে ঘর মুছুন। পোকা-মাকড়ের উপদ্রব কমবে। ঘর থেকে মশা-মাছি দূর করতে স্যাভলন দিয়ে ঘর পরিষ্কার করুন। এটি আপনার ঘর জীবাণু মুক্ত রাখবে।

4470 views Answered

প্রথমত গাভীককে পরিষ্কার রাখুন,দেখুন এদের গায়ে মাছি বসাটা স্বাভাবিক,কাওর এরা সারাক্ষণ এ ময়লা করে, তবে আপনি এর পরিমাণ কিছুটা কমাতে পারেন।যেমন পুদিনা পাতা রোপন করতে পারেন গোয়ালের পাশে এতে মাছি এর পরিমাণ কমে যাবে। একটি স্প্রে বোতলে কিছু গোলমরিচের গুঁড়া আর পানি নিন। খুব ভাল করে ঝাঁকিয়ে নিন। এরপর এটি দিয়ে সারা বাড়ি স্প্রে করে ফেলুন বিশেষ করে গোয়াল ঘরে,দেখবেন মাছির পরিমাণ কমে গেছে।

4470 views Answered

আপনি কিছু শুকনো খড় জ্বালিয়ে দিন গরুর আশে পাশে, তখন এর ধোঁয়ার কারনে মাছি পালিয়ে যাবে, বেশিসময় ধোঁয়া তৈরা করতে পুরনো সাইকেল বা গাড়ির টায়ার জ্বালিয়ে দিন, এটা অনেক সময় জ্বলবে এবং প্রচুর ধোঁয়ার সৃষ্টি করে ফলে মশা মাছি কাছে আসবে না।

4470 views Answered

Related Questions

Next steps