5 Answers
যে সকল প্রাণীর গোশত খাওয়া হালাল সেগুলোর পেশাব-পায়খানা নাপাক নয়। সুতরাং কাপড়ে এ সব প্রাণীর মলমূত্র লাগলেও তা পরিধান করে ছালাত আদায় করা বৈধ। আনাস (রাঃ) বলেন, উরায়না গোত্রের কিছু নওমুসলিম মদীনায় অবস্থানকালে অসুস্থ হয়ে পড়লে রাসূল (ছাঃ) তাদেরকে উটের পালে যেয়ে তার দুধ ও পেশাব পান করতে নির্দেশ দেন (বুখারী হা/৫৬৮৬; মুসলিম হা/৪৪৪৫)। আনাস (রাঃ) বলেন, রাসূল (ছাঃ) ছাগল বাঁধার স্থানে ছালাত আদায় করতেন (বুখারী হা/৪১৯; মুসলিম হা/১২০২)। অন্য বর্ণনায় রয়েছে, ছাগল বাঁধার স্থানে ছালাত আদায় করা যাবে কি-না রাসূল (ছাঃ)-কে জিজ্ঞেস করা হলে তিনি সেখানে ছালাত আদায়ের নির্দেশ দেন (মুসলিম হা/৮২৮)। ইমাম ইবনু তায়মিয়াহ বলেন, ছাহাবীগণের মধ্যে একজনও একে নাপাক বলেননি। বরং এগুলিকে নাপাক বলাটাই ‘নতুন কথা’ ( ﻗﻮﻝ ﻣﺤﺪﺙ) (ফিক্বহুস সুন্নাহ ১/২১)।
এসব প্রানী গুনাহ করে না তাই নামাজ আদায় হবে,৷ তূে মাত্রা কম হলে নামাজ আগায় করতে পারবেন বেশী হলে ধুয়ে নিতে পারেন সেই জায়গাটি ৷
গরু,ছাগল,উট,ভেড়া ও মহিষের প্রস্রাব কাপড়ে লাগার পর যদি তা এক দিরহাম এর কম হয় তাহলে সালাত আদায় করা যাবে।আর এক দিরহাম এর বেশি হলে সালাত আদায় করা যাবে না।
নাপাক দুই প্রকার। ১। নাজাসাতে গলিজা বা বেশি নাপাক। ২। নাজাসাতে খফিফা বা কম নাপাক। গরু ছাগল উট ও মহিষের প্রসাব নাজাসাতে খফিফা বা কম নাপাক। তাই নাপাকি দূর করে পবিত্রতা অর্জন করতে হবে তারপর নামাজ পড়তে হবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy