1 Answers

মাসল স্পাজম আসলে মস্তিস্কের ভুল সিগনালের কারণে মাংসপেশির সংকোচন প্রসারণের মাধ্যমে হয়। এর অন্যতম প্রধান কারণ পানিশূণ্যতা তথা লবণ শূন্যতা, মেইনলি পটাসিয়ামের লবণের অভাব। আর তাই মাসল স্পাজম যদি ঘনঘন, তবে ঠিকঠাক পানি পান করা আর ওরাল স্যালাইন খাওয়া উচিত। ওরাল স্যালাইন বলতে ফার্মাসিতে কিনতে পাওয়া স্যালাইনের কথা বলছি, ঘরে আধাসের পানি, এক চিমটি লবণ আর এক মুঠ চিনির কথা বলছি না। কারণ খাবার লবণ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। আর কিনতে পাওয়া ওরাল স্যালাইনে সোডিয়ামের লবণের পাশাপাশি পটাসিয়ামের লবণের উপস্থিতিও থাকে।তবে এতেও কাজ না হলে ডাক্তার কাছে যেতেই হবে।

2838 views Answered

Related Questions

কিং রোট দিয়ে?
1 Answers 2631 Views

Next steps