ভালবাসার রং কেন লাল?

ভালবাসার রং কেন লাল ?
2690 views

1 Answers

এই ভালোবাসা কঠিন-জটিল এক বিষয়!যে যার নিজের মতো এটাকে সংজ্ঞায়ীত করে।কেউ কেউ বলেন, ভালোবাসার রঙ লাল! আসলেই কি বলা যায়,ভালোবাসার রঙ লাল! আমার কথা হলো-না, ভালোবাসা কোনো রঙের হয় না!জলের যেমন কেনো রঙ নেই, যে পাত্রে রাখা হয় সে পাত্রের রঙই তার রঙ, তেমনি ভালোবাসারও একক কোনো রঙ নেই। যে যে রঙে ভালোবাসাকে রাঙিয়ে তোলে ভালোবাসা সে রঙেই উজ্জীবিত হয়ে ওঠে। তাই তো ভালোবাসা কখনো কারো কাছে ধরা দেয় পরম সুখের রঙের হয়ে আবার কখনো কারো কাছে আসে রাতের গহীন আঁধার হয়ে। ভালোবাসা এক মায়ার ক্যানভাস। সে ক্যানভাসে যে শিল্পী যে রঙে-রূপে চিত্র অঙ্কন করেন, ‘ভালোবাসা’ সে রঙে-রূপেই উজ্জ্বল হয়ে আভা ছড়ায়। অনুভূতি জাগায়। আর এ অনুভূতি জাগায় বলেই ‘ভালোবাসা’ ধরা দেয় একেকজনের কাছে একেক রঙে। ভালোবাসাকে যে রঙে আঁকবেন ‘ভালোবাসা’ সে রঙেই ধরা দেয়। কারোরই কিছু করার থাকে না এ ভালোবাসায়।

2690 views Answered

Related Questions

Next steps