ভালবাসার মানুষটি কেন এমন করে?

আমি একটা মেয়েকে অনেক পছন্দ করতাম প্রায় ৩ ধরে, এরপর তাকে প্রপোজ করলে সে প্রথমে কিছু ফ্যামিলিগত প্রব্লেম দেখালেও কিছু মাস পরে রাজি হয়, তো এরপর থেকে আমাদের সম্পর্ক চলতে থাকে, এরমধ্যে ও আমাকে বলেছিল যে আমি ওর জীবনে ১ম কেউ এমনকি ওর কোব বন্ধুও ছিলনা, আর এই জন্য আমি ওকে আরো বেশি ভালবাসতে থাকি যেন ওর বন্ধুত্তের আক্ষাং্খা টা মিটে যায়,এভাবে আমাদের রিলেশন বছর খানেক হয়ে যায়, ভালি চলছিল হটাৎ এক দিন ও আমাকে বলে যে ওকে যেন আমি মাফ করে দেই, আর আমি যেন ওকে ভুলে যাই।কারন ও আমার কাছ থেকে এমন কিছু কথা লুকাইছে যেগুলো নাকি আমাকে আগে বলা উচিৎ ছিল,আর এই গুলো শুনে আমি নাকি অনেক কষ্ট পাব তাই ও বলবেও না, আর যদি বলে তাহলে ও আর কোনদিন আমার সামনে আসবেনা এটা বলাতে আমি বল্লাম যে আমি শুনব না তবুও তুমি এভাবে বলনা,কারন আমি ওকে আনেক ভালবাসি। যাইহোক এভাবে আবার আমাদের সম্পর্ক স্বাভাবিক হয়ে যায়। ৫ মাস পরে ঘটনা ক্রমে আমি ওর এক বান্ধুবির কাছ থেকে জানতে পারি যে ওর আগে একটা ছেলের সাথে সম্পর্ক ছিল,আমি এটা যেনেও ওর কাছে কিছু বলি নাই,কিছুদিন পর ও নিজে থেকেই বলে কিন্তু ঐ ছেলের সাথে নাকি বন্ধুত্তের সম্পর্ক ছিল তাও আবার ১/২ মাসের, কিন্তু ওর বন্ধু বলেছিল ১ বছর।এখন ও একটু কেমন যেন হয়ে গেছে আগের মত নেই,নাকি আমার ওর প্রতি বিশ্বাস হারিয়ে গেছে? মাঝে মাঝে ওর প্রতি অনেক রাগ হয়।কিন্তু আবার পুরনো স্মৃতি গুলো মনে পরলে খুব কষ্ট হয় আমি ওকে ছাড়া লাইফ চিন্তা করতে পারিনা। আমি কি করব?
2900 views

5 Answers

মানুষ এর জীবনে প্রেম আসে বিশ্বাস এর উপরে ভিত্তি করে যেখানে বিশ্বাস থাকে না সেইখানে প্রেম নেই বললে চলে, আপনি অতি আবেগাপ্লুত হয়ে গেছেন মেয়েটার প্রতি বেশি আন্তরিকতা দেখাতে গিয়ে এখন মনে হাজারো প্রশ্নের জন্ম দিলেন যে মেয়ে মিথ্যে বলতে পারে কথা লুকাতে পারে সেই আর যাই হোক সত্যিকার ভালোবাসা দিতে পারবে না তার মনে কখনোই ভালোবাসা জন্মা বে না, মেয়েদের এইজন্যই ছলনাময়ী বলা হয় মেয়েদের বুঝা খুব কঠিন ব্যপার, তবে বলা যায়, ভুল মানুষই করে নিজের মনোবল ভাঙ্গবেন না, ধৈর্য্য ধরুন ভালো হয় মেয়েটিকে ভুলে যান মন কে এটা বুঝান আমি একটা মিথ্যাবাদী মেয়ে থেকে বেঁচে গেছি যে মেয়ে কথা লুকাতে পারে সেই মেয়ে আমার যোগ্য হতে পারেনা।

2900 views Answered

বিশ্বাস হচ্ছে সকল সম্পর্কের ভিত্তি.... মিথ্যা বলে সম্পর্ক ঠিকিয়ে রাখার চেয়ে সত্যি বলে সেটা ভেঙ্গে দেয়া ভাল.... কারন একটা মিথ্যায় একদিন সেই সম্পর্কের কাল হয়ে দাড়াতে পারে... আপনি ভূল মানুষ কে নির্বাচিত করেছেন ভালবাসার জন্য..... তাই যত তাড়াতাড়ি পারেন মানসিক ভাবে হালকা হোন... আর মন থেকে সব স্মৃতি মুছে পেলুন এতে আপনারই মঙ্গল হবে..... শুভকামনা আপনার জন্য...

2900 views Answered

বিশ্বাস হচ্ছে ভালোবাসার মূল চাবিকাটি। যে মেয়ে আপনার ভালোবাসাকে সাথে বিশ্বাসখাতগতা করেছে তাকে ভূলে যাও ভালো। এই ধরনের মেয়েদেরকে অন্তরে কোনো জাগয়া নেই। তাই, আমি বলবো আপনি তাকে ভুলে গিয়ে নতুন জীবন শুরু করুন। কিন্তু জানি আপনার খুব কষ্ট হবে।

2900 views Answered

এটা তার মোটেও উচিৎ হয় নি সে আপনাকে ঠকিয়েছে তার উচিৎ ছিলো আপনাকে সব কথা বলা। ভালোবাসার মানুষ কখনো তার ভালোবসার মানুষের কাছে কোনো কথা লুকায় না তার উচিৎ ছিলো দুইজনে পরামর্শ করে তার সমস্যার সমাধান করা।তাহলে একবার চিন্তা করে দেখুন বিয়ের পর যদি সে যদি কোনো সমস্যায় পড়ে আপনাকে জানাবে তার কি গেরান্টি? তখনো হয়তো এই কথায় বলবে।তাই তাকে ভুলে যাওয়াই ভালো।

2900 views Answered

যেখানে ভালবাসার কোন কনফিডেন্স নাই, সেখানে ভালবাসা অর্থহীন| মেয়েটা যেহেতু আপনার ভালোবাসার মাঝে প্রতারণা করেছে সেহেতু তাকে ভূলে যান| এইসব মেয়ে শুধু ছলনাময়ী ছাড়া আর কিছুই হতে পারে না| বেস্ট উইর লাখ|

2900 views Answered

Related Questions

Next steps