4 Answers

১. মশা তাড়াতে অসাধারণ কাজ করে নিম তেল। নিমের গন্ধে দূরে থাকে মশা। তাই নিম তেল ও নারকেল তেলের মিশ্রণ সারা শরীরে লাগিয়ে নিলে মশার কামড় থেকে রেহাই পাবেন।

২. নিমের মতোই প্রয়োজনীয় তুলসিও। শোয়ার ঘরের জানলার বাইরে যদি তুলসি গাছ লাগান তবে অবশ্যই ঘরে ঢুকবে না মশা। আপানর ঘুম হবে শান্তির।

৩. মশা দূরে রাখার জন্য অব্যর্থ লেবু তেল ও ইউক্যালিপটাস তেলের মিশ্রণও। এই মিশ্রণ শরীরে লাগালে মশাতো কামড়াবেই না, সংক্রমণের হাত থেকেও রেহাই পাবেন।

৪. মশা মারার ওষুধ বা ধূপে থাকে কর্পূর। এই কর্পূর মশা তাড়াতে অব্যর্থ। মশা দূরে রাখতে তাই বন্ধ ঘরে কর্পূর জ্বালান।

৫. রসুন থেকে শতহস্ত দূরে থাকে মশা। কয়েক কোয়া রসুন পানিতে ফুটিয়ে নিন। এবার এই পানি সারা ঘরে ছিটিয়ে দিলে মশা থাকবে দূরে।

3366 views Answered

মশা তাড়ানোর ৮টি উপায়: নিমের তেল নিমের তেল লাগালে শরীর থেকে একটা গন্ধ বের হয়, যা মশাদের দূরে রাখে। নিমের তেল আর নারিকেল তেল সমান পরিমাণে মিশিয়ে গায়ে মেখে নিন (শরীরের খোলা অংশে)। অন্তত আট ঘণ্টা মশার কামড় থেকে রক্ষা পাবেন। ইউক্যালিপটাস আর লেবুতেল ইউক্যালিপটাস আর লেবুতেলে এক ধরনের উপাদান থাকে, যার নাম 'পরহবড়ষব'। এর ফলে যেকোনো পোকামাকড় আপনার থেকে দূরে থাকবে। সব থেকে বড় কথা, সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে আপনি মশা তাড়াতে পারবেন। সমপরিমাণে ইউক্যালিপটাস আর লেবুতেল নিন। ভালো করে মিশিয়ে গায়ে লাগান। দেখবেন মশা কামড়াচ্ছে না। কর্পূর এটা মশা তাড়ানোর জন্য খুবই উপকারী। ঘরের এক কোনায় কর্পূর জ্বালিয়ে দরজা-জানালা সব বন্ধ করে দিন। এভাবে ১৫ থেকে ২০ মিনিট রাখুন। এরপর ঘরে গিয়ে একটাও মশা খুঁজে পাবেন না। তুলসী তুলসী মশার ডিম ও মশা মেরে ফেলে। জানালার কাছে বা বারান্দায় তুলসীগাছ লাগান। ঘরের কাছে তুলসীগাছ থাকলে মশা ঘরের ভেতর ঢুকবে না, আর মশা জন্মাতে দেবে না। পুদিনা মশা তাড়ানোর জন্য পুদিনাকে অনেকভাবে ব্যবহার করা যায়। পুদিনার তেল ভেপোরাইজারে ব্যবহার করতে পারেন। বাড়ির বাইরে পুদিনাগাছ লাগালেও মশা-মাছি দূরে থাকবে। এমনকি পুদিনা দেওয়া মাউথ ওয়াশ পানির সঙ্গে মিশিয়ে ঘরে স্প্রে করতে পারেন। এটাও বেশ কাজে দেবে। ল্যাভেন্ডার এটা ব্যবহার করলে মন মাতানো গন্ধ ছড়াবে, পাশাপাশি মশাও কামড়াবে না। এমনিতে লাগাতে না চাইলে ক্রিমের সঙ্গে মিশিয়ে লাগাতে পারেন ল্যাভেন্ডার অয়েল। রসুন মশা তাড়ানোর এটা খুব ভালো উপায়। রসুনের গন্ধে মশা আপনার ধারে-কাছে আসতে পারবে না। কয়েকটা রসুনের কোয়া একটু থেঁতো করে জলে ফুটিয়ে নিন। এরপর এই জল ঘরে স্প্রে করুন। টি-ট্রি অয়েল এই তেলের গন্ধ মশা তাড়িয়ে দেয়। টি-ট্রি অয়েল শরীরের খোলা অংশে লাগাতে পারেন বা কয়েক ফোঁটা তেল ভেপোরাইজারে দিয়ে ব্যবহার করতে পারেন। তথ্যসূত্র: http://www.kalerkantho.com/print-edition/a2z/2015/03/23/201683

3366 views Answered

চলুন জেনে নেয়া যাক এমন ২টি প্রাকৃতিক উপায়-১। কর্পূরের ব্যবহারমশা কর্পূরের গন্ধ একেবারেই সহ্য করতে পারেনা। আপনি যেকোনো ফার্মেসীতে গিয়ে কর্পূরের ট্যাবলেট কিনে নিতে পারেন। একটি ৫০ গ্রামেরকর্পূরের ট্যাবলেট একটি ছোট বাটিতে রেখে বাটিটি পানি দিয়ে পূর্ণ করুন। এরপর এটি ঘরের কোণে রেখে দিন। তাৎক্ষণিকভাবেই মশা গায়েব হয়ে যাবে। দুদিন পর পানি পরিবর্তন করুন। আগের পানিটুকু ফেলে দেবেন না। এই পানি ঘর মোছার কাজে ব্যবহার করলে ঘরে পিঁপড়ের যন্ত্রণা থেকেও মুক্তি পাবেন।২। লেবু ও লবঙ্গের ব্যবহারএকটি গোটা লেবু খণ্ড করে কেটে নিন। এরপর কাটা লেবুর ভেতরের অংশে অনেকগুলো লবঙ্গ গেঁথে দিন। লেবুর মধ্যে লবঙ্গের পুরোটা শুধুমাত্র মাথার দিকের অংশ বাইরে থাকে এমনভাবে লবঙ্গ গেঁথে দিন। এরপর লেবুর টুকরোগুলো একটি প্লেটে রেখে ঘরের কোণায় রেখে দিন। ব্যস, এতেই বেশ কয়েকটা দিন মশার উপদ্রব থেকে মুক্ত থাকতে পারবেন। এই পদ্ধতিতে ঘরের মশা একেবারেই দূর হয়ে যাবে। আপনি চাইলে লেবুতে লবঙ্গ গেঁথে জানালার গ্রিলেও রাখতে পারেন। এতে করে মশা ঘরেই ঢুকবে না।

3366 views Answered

আপনি যে রোমে থাকেন সেই রোমের সব মশা মারতে হলে একটি সহজ পদ্ধতি দেখেন। প্রথমত একটা বউল বা গামলায় (প্লাসস্টিকের) কিছু পানি নিন, পানিতে মরিচের গুড়া, কেরোসিন কিছু পরিমান ঢেলে নাড়ুন, পরে আপনার ঘরটি অন্ধকার করে একটা টর্চ বা মেগনেট লাইট মিশ্রত পানির উপর তাক করে রশি দিয়ে ঝুলিয়ে দিন, কিছুক্ষণ পরে দেখবেন মশাগুলো টর্চের আলোয় আকৃষ্ট হয়ে মিশ্রিত পানিতে পড়ে মারা যাচ্ছে। বি:দ্র: এটা আমার মনগড়া একটা মশা নিধনের উপায়, চেষ্টা করতে দোষ কি!

3366 views Answered

Related Questions

Next steps