6 Answers
নিচের পদ্ধতি গুলো অবলম্বন করতে পারেনঃ ১. পুরনো তেঁতুল পানিতে গুলে নিন। গোলানো তেঁতুল চুলের গোড়ায় ভালো করে লাগান। ১০-১২ মিনিট অপেক্ষা করে চুল শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত দুদিন তেঁতুল মাথায় দিন। এতে খুশকি যেমন দূর হয় তেমনি মাথার চুলকানিও কমে যায়। ২. টকদই খুশকি দূর করতে ও চুল ঝলমলে করতে খুবই কার্যকরী। ৬ টেবিল চামচ টকদই খুব ভালো করে ফেটিয়ে নিন। এরপর এতে ১ টেবিল চামচ মেহেদি বাটা ভালোভাবে মেশান। মিশ্রণটি চুলের গোড়াসহ পুরো চুলে লাগিয়ে ৩০-৪০ মিনিট অপেক্ষা করুন। এরপর চুল ভালো করে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে একদিন এই মিশ্রণটি ব্যবহার করুন। এতে চুল যেমন খুশকিমুক্ত হবে তেমনি চুল হয়ে উঠবে ঝলমলে ও রেশমি। ৩. একটি ডিমের সাদা অংশ ও ৪ টেবিল চামচ টকদই খুব ভালোভাবে ফেটিয়ে নিন। এরপর এতে ১ টেবিল চামচ পাতিলেবুর রস মেশান। মিশ্রণটি মাথার ত্বকসহ পুরো চুলে লাগান। ২০ মিনিট পর চুল শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত ১ বার এটা ব্যবহার করুন।
১/লবণ- লবণ কিন্তু খুশকির যম। মাথায় শ্যাম্পু করার সময় কিছুটা লবণ মাথায় ছিটিয়ে নিয়ে আলতো হাতে ঘষুন। উপকার পাবেন নিশ্চয়ই। ২/রসুন- উপরেই বলেছি খুশকি মূলত ফাঙ্গাসের সংক্রমণ। ফাঙ্গাস দূর করতে রসুন বাটা ব্যাবহার করতে পারেন। তবে রসুনের গন্ধ আপনার কাছে ভালো নাও কাগতে পারে। সে ক্ষেত্রে বাটা রসুনের সঙ্গে মধু মিশিয়ে ক্ষানিক খন রেখে দিন। ৩/মেথি- মেথি সারারাত পানিতে ভিজিয়ে রেখে বেটে নিন। মাথায় মেখে রাখুন আধঘণ্টা। তারপর শ্যাম্পু যোগে মাথা ধুয়ে নিন ভালো করে। ৪/বিট- গোটা বিট সেদ্ধ করে সেই পানি মাথায় ঢালুন ও ম্যাসেজ করুন। ৫/ডিমের সাদা অংশ- ডিমের সাদা অংশের সঙ্গে অর্ধেক পাতি লেবুর রস, নিম পাতা ও আদার রস মিশিয়ে চুলের গোঁড়ায় মাখুন। আধ ঘণ্টা পরে ধুয়ে ফেলুন। খুব সহজ হয় যদি আপনি ক্লিয়ার ম্যান শ্যাম্পু টি ব্যবহার করেন।
আপনি স্কয়ারের সিলেক্ট প্লাস শ্যাম্পু ব্যবহার করুন তাহলে খুসকি হতে মুক্তি পেতে পারেন।
আপনের চুলের খুশখি দূর করার জন্য যা করবে ১ লেবুর রস ২ কমলার চুকলার রস ৩ সামান্য পরিমান লবন এক সাথে মিসিয়ে মাথায় দিবেন গোছলের ৩০ মিনিট আগে তারকরে ভালো করে শ্যাম্পু দিয়ে মাথা দূয়ে ফেলুন ২ দিন পরে পরে দিবেন তাহলে আর খুশখি থাকবে না।
খুশকির জন্য আপনি তুলসী পাতার রস নিতে পারেন, পর পর ৩ দিন নিলে খুশকি উধাও হয়ে যাবে!!
সহজ উপায় হলো চুলে ক্লিয়ারম্যান শ্যাম্পু ব্যবহার করুন, পরে লেবুর রস+ মেথি মিশিয়ে চুলে লাগিয়ে রাখেন ১৫-২০ মিনিট পরে ধুয়ে ফেলুন। এভাবে ২ দিন পর পর এরকম চালিয়ে যান, খুশকি ৯৯% কমে যাবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy