3 Answers
পশুদের জীবন একটাই তাদের কোন জবাবদিহীতা নেই। কারণ তাদের ষষ্ঠ ইন্দ্রিয় (বিবেক, নৈতিকতা) নেই।
যে দশটি প্রাণী জান্নাতে যাবে, ১) নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুজুর পাক সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-উনার উষ্ট্রী ২) হযরত সালেহ আলাইহিস সালাম-উনার উষ্ট্রী ৩) হযরত ইবরাহীম আলাইহিস সালাম-উনার মেষ বা দুম্বা ৪) হযরত ইসমাইল আলাইহিস সালাম-উনার দুম্বা ৫) হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম-উনার গাভী ৬) হযরত ইউনূস আলাইহিস সালাম উনার মাছ (যে মাছ উনাকে ধারণ করেছিলো) ৭) হযরত সুলাইমান আলাইহিস সালাম-উনার পিপীলিকা ৮) হযরত উযাইর আলাইহিস সালাম-উনার গাধা ৯) হযরত বিলকিস আলাইহাস সালাম-উনার হুদহুদ পাখি ১০) আসহাবে কাহাফের কুকুর। এ দশটি প্রাণী ব্যাতীত আর কোনো প্রাণী জান্নাত বা জাহান্নামে যাবে না। কারন, আল্লাহ তায়ালা প্রাণীদেরকে- জ্বীন ও ইনসানের মঙ্গলের জন্যই সৃষ্টি করেছেন।
মৃত্যুর পরে মানুষের জন্য জান্নাত এবং জাহান্নাম রয়েছে কিন্তু পশু পাখির জন্য জান্নাত এবং জাহান্নাম নেই।
কিয়ামতের দিন যখন জীবজন্তুগুলোর ফায়সালা হয়ে যাবে এবং প্রতিশোধ গ্রহণ করিয়ে দেয়া হবে, এমন কি যদি শিংবিহীন বকরীকে শিংবিশিষ্ট বকরী মেরে থাকে তবে তারও প্রতিশোধ নিয়ে দেয়া হবে। তারপর জন্তুগুলোকে বলা হবেঃ তোমরা মাটি হয়ে যাও, তখন তারা মাটি হয়ে যাবে।
আল্লাহ তায়ালা বলেন, আমি তোমাদের আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করছি, যেদিন মানুষ তার কৃতকর্ম প্রত্যক্ষ করবে এবং অবিশ্বাসী ব্যক্তি বলবে, হায় আফসোস! আমি যদি মাটি হয়ে যেতাম! (সুরা : নাবা, আয়াত : ৪০)।
আয়াতের তাফসিরেঃ আবদুল্লাহ ইবনে আমর, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুম থেকে বর্ণিত আছে, কেয়ামতের দিন সমগ্র ভূপৃষ্ঠ এক সমতল ভূমি হয়ে যাবে। এতে মানব, জিন, গৃহপালিত জন্তু এবং বন্য জন্তু সবাইকে একত্রিত করা হবে। জন্তুদের মধ্য কেউ দুনিয়াতে অন্য জন্তুর উপর জুলুম করে থাকলে তার কাছ থেকে প্রতিশোধ নেয়া হবে। এমন কি কোন শিংবিশিষ্ট ছাগল কোন শিংবিহীন ছাগলকে মেরে থাকলে সেদিন তার প্রতিশোধ নেয়া হবে। এই কর্ম সমাপ্ত হলে সব জন্তুকে আদেশ করা হবেঃ মাটি হয়ে যাও। তখন সব মাটি হয়ে যাবে। এই দৃশ্য দেখে কাফেররা আকাঙ্ক্ষা করবে হায়। আমরাও যদি মাটি হয়ে যেতাম। এরূপ হলে আমরা হিসাব-নিকাশ ও জাহান্নামের আযাব থেকে বেঁচে যেতাম।
(মুস্তাদরাকে হাকিম: ২/৩৪৫, ৪/৫৭৫, মুসনাদে ইসহাক ইবনে রাহওয়াই: ৩২২, সিলসিলা সহীহা: ১৯৬৬)।
সুতরাং পশু পাখি গৃহপালিত জন্তুর মধ্য থেকে আল্লাহর ইচ্ছায় হয়ত কিছু প্রাণী জান্নাতে গেলেও সব প্রাণী জান্নাতে যাবেনা। এবং জাহান্নামে যাওয়ার প্রশ্ন-ই আসেনা।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy