কোন কোন স্থানে ওজু করার জন্য যথেস্ট পানি পাওয়া যায় না। সেক্ষেত্রে মাটি দ্বারা তায়াম্মুম ওজু করে নিজেকে পবিত্র করা যায়। কিন্তু এটি কি শুধু নামাজের সময় প্রযজ্য? নাকি সারাদিন এভাবে নিজেকে পবিত্র করা যায়? আর এই তায়াম্মুম কিভাবে করতে হয়? তায়াম্মুম করার বিস্তারিত নিয়ম কানুন চাই।
2816 views

1 Answers

'বিসমিল্লাহ' বলে পাক-পবিত্র ধূলা-মাটিতে উভয় হাত একবার মেরে দু'হাতে ফুঁ দিতে হবে। তারপর প্রথমে মুখমণ্ডল ও পরে দুই হাতের কব্জি পর্যন্ত মুছতে হবে। এটাই তায়াম্মুম (বুখারী হাঃ ৩২৬, ৩২৭) উল্লেখ্য ওযু ও তায়াম্মুম শেষে ওযুর দু'আ পড়তে হবে। ওযুর অংশ বিশেষ তিনবারের বেশি ধোয়া ঠিক নয়। যদি কোন জুনুবী (নাপাক লোক যার উপর গোসল ফারয) অসুখের ভয় করে, কিংবা মরণের আশঙ্কা করে অথবা পিপাসার পানি ফুরিয়ে যাবার ভয় করে তাহলে সে তায়াম্মুম করতে পারে। (বুখারী হাঃ ৪৬৪) যদি কেউ পানি না পায় এবং সলাত ছুটে যাবার ভয় থাকে তাহলে সে তায়াম্মুম করতে পারে। আল্লহ আমাদের সর্বাবস্থায় পবিত্রতা অবলম্বনের তাওফীক দান করুন। আমীন

2816 views

Related Questions