ঠাণ্ডা কাশি?
3 Answers
কাশি থেকে মুক্তির ৫টি ঘরোয়া সমাধান দেয়া হল। ১. প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এক চামচ মধু খেয়ে নিন। মধু কাশি কমাতে সাহায্য করে। ২. সিগারেটের অভ্যাস থাকলে তা তৎক্ষণাৎ ছেড়ে দিন। সিগারেট কাশির উদ্রেক বাড়িয়ে দেয়। সেই সাথে পাশে কেউ ধূমপান করলে তাকেও নিষেধ করে দিন। ৩. পানি পান করলে, খুসখুসে কাশি দূর হয়ে যাবে। দিনে অন্তত ১২ গ্লাস হালকা গরম পানি পান করুন। কাশি থেকে কিছুটা রক্ষা পাওয়া যাবে। ৪. প্রতিদিন চারটি তুলসী পাতা নিয়ে, তার সাথে মধু মিশিয়ে চিবিয়ে খেয়ে নিন। চায়ের সাথে তুলসী পাতা মিশিয়েও খাওয়া যায়। তুলসী পাতা দ্রুত খুসখুসে কাশি নিরাময়ে সহায়ক। ৫. আদা চা খুসখুসে কাশি দূর করতে সাহায্য করে। তাই নিয়মিত আদা চা খান। সুত্র : ব্রেকিংনিউজ/টিআরএইচ
জেনে নিন সর্দি-কাশি দূর করার কিছু ঘরোয়া উপায়- দুধ ও হলুদ এই দুধ যে কোনও বয়সের জন্যই সমান উপকারী। এক গ্লাস গরম দুধের মধ্যে ১ চা চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে পান করুন। হলুদে অ্যান্টি ভাইরাল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ রয়েছে যা সহজেই সংক্রমণ রোধ করে। ফলে সর্দি-কাশির কষ্ট থেকেও রেহাই পাওয়া সম্ভব হয়। আদা চা সর্দি-কাশি দূর করতে আদা চায়ের জুড়ি মেলা ভার। আদা কুচি করে গরম জল বা গরম চায়ে দিয়ে পান করুন। এতে সর্দি, কাশির সমস্যা একবারেই দূর হবে। লেবু ও মধু লেবু ও মধুর মিশ্রণটিও আদা চায়ের মতোই অত্যন্ত উপকারী। এক গ্লাস গরম জলে দুই চা চামচ মধু ও এক চা চামচ লেবুর রস মিশিয়ে পান করলে সর্দি কাশি দূর হবে। তুলসি পাতা ও আদা এক কাপ জলে কয়েকটা তুলসি পাতা ও আদা কুচি ফেলে ফোটাতে থাকুন। জল ফুটে অর্ধেক হয়ে আসলে তা নামিয়ে রাখুন। এবার এই জল দিনে অন্তত দুইবার পান করতে সর্দি কাশি কমে যাবে। রসুন এতে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিড্যান্ট রয়েছে যা সর্দি কাশির মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া এতে অ্যান্টি ব্যাকটেরিয়া, অ্যান্টি ভাইরাল ও অ্যান্টি ফাংগাল উপাদান রয়েছে যা সংক্রমণ রুখতে পারে। চাইলে চার- পাঁচ কোয়া রসুন ঘিয়ে নেড়ে নিয়ে গরম থাকতে থাকতে খেয়ে নিন। ঘিয়ে ভাজা রসুন সুপের সঙ্গে মিশিয়ে খেলেও আরাম পাবেন। তথ্যসূত্র: জিনিউজ।
ঠাণ্ডা কাশি কমানোর জন্য তুলশি পাতার রস,বাসক পাতার রস আদার রস এক সাথে মিশিয়ে দুই তিন দিন খান সেরেযাবে
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy