দ্রুত সর্দি কাশি দূর করার জন্য আমি বাড়িতে কি কি করতে পারি?

সামনে আমার পরীক্ষা। আমার ঠান্ডা, কাশি আর মাথা ব্যথা এখন আমি কি করবো? ওষুধের পাশাপাশি কি করলে আমার উন্নতি হবে?
5162 views

1 Answers

Dr. MD. Mamunur Rashid
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
এমডি ( গ্যাস্টোএন্টারোলজি) রেসিডেন্ট বিএমইউ, ঢাকা, মেডিকেল অফিসার (সাবেক), ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী, প্রভাষক, নওগাঁ মেডিকেল কলেজ, নওগাঁ(সাবেক), জিপি (মেডিসিন) অভিজ্ঞ (মেডিসিন, লিভার এবং গ্যাস্ট্রোএন্টারোলজি)

সর্দি-কাশি দূর করার কিছু উপায়- দুধ ও হলুদ এই দুধ যে কোনও বয়সের জন্যই সমান উপকারী। এক গ্লাস গরম দুধের মধ্যে ১ চা চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে পান করুন। হলুদে অ্যান্টি ভাইরাল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ রয়েছে যা সহজেই সংক্রমণ রোধ করে। ফলে সর্দি-কাশির কষ্ট থেকেও রেহাই পাওয়া সম্ভব হয়। আদা চা সর্দি-কাশি দূর করতে আদা চায়ের জুড়ি মেলা ভার। আদা কুচি করে গরম জল বা গরম চায়ে দিয়ে পান করুন। এতে সর্দি, কাশির সমস্যা একবারেই দূর হবে। লেবু ও মধু লেবু ও মধুর মিশ্রণটিও আদা চায়ের মতোই অত্যন্ত উপকারী। এক গ্লাস গরম জলে দুই চা চামচ মধু ও এক চা চামচ লেবুর রস মিশিয়ে পান করলে সর্দি কাশি দূর হবে। তুলসি পাতা ও আদা এক কাপ জলে কয়েকটা তুলসি পাতা ও আদা কুচি ফেলে ফোটাতে থাকুন। জল ফুটে অর্ধেক হয়ে আসলে তা নামিয়ে রাখুন। এবার এই জল দিনে অন্তত দুইবার পান করতে সর্দি কাশি কমে যাবে। রসুন এতে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিড্যান্ট রয়েছে যা সর্দি কাশির মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া এতে অ্যান্টি ব্যাকটেরিয়া, অ্যান্টি ভাইরাল ও অ্যান্টি ফাংগাল উপাদান রয়েছে যা সংক্রমণ রুখতে পারে। চাইলে চার- পাঁচ কোয়া রসুন ঘিয়ে নেড়ে নিয়ে গরম থাকতে থাকতে খেয়ে নিন। ঘিয়ে ভাজা রসুন সুপের সঙ্গে মিশিয়ে খেলেও আরাম পাবেন। তথ্যসূত্র: জিনিউজ।

5162 views Answered

Related Questions

Next steps