2 Answers

প্রাকৃতিকভাবে লম্বা হওয়ার সেরা ১০ টি টিপসঃ ১) সুষম খাদ্য গ্রহণ করুনঃ মোটা শরীরে মানুষকে অনেকটাই খাটো দেখায়। সেক্ষত্রে আপনাকে এমন খাদ্য গ্রহণ করতে হবে যেন আপনি এই মোটা হওয়া থেকে বাচঁতে পারেন। আপনি সঠিক নিয়মে খাওয়া দাওয়া করলে আরও লম্বা হবেন, সাথে অবশ্যই ভালো বোধ করবেন। * পর্যাপ্ত পরিমাণ চর্বিহীন প্রোটিন খাবার খান। চর্বিহীন প্রোটিন খাবার বলতে মুরগীর মাংস, মাছ, দুধ এই ধরনের খাবার খান। এগুলো আপনার পেশীর বৃদ্ধি এবং হাড়ের সঠিক বিকাশে সাহায্য করবে। * ক্যালসিয়ামযুক্ত খাবার খান। দুধ, দই, সবুজ শাকসবজীতে আপনি ক্যালসিয়াম পাবেন। ২) ব্যায়াম করুনঃ আমার মনে হয় ব্যায়ামের বিকল্প কিছু হতে পারে না। উচ্চতা বৃদ্ধির জন্য নিয়মিত ব্যায়াম করুন। যদি ব্যায়াম করতে খুব বেশী আলসেমী করেন তাহলে অন্তত প্রতিদিন হাঁটুন। ৩) পর্যাপ্ত পরিমান ঘুমানঃ ঘুম মানুষের মানসিক শান্তির পাশাপাশি যেমন শারীরিক শান্তি দেয়, তেমনি ঘুমের ব্যাঘাত ঘটলে ঘটতে পারে আপনার স্বাভাবিক বৃদ্ধির ব্যাঘাত। তাই রাতে পর্যাপ্ত পরিমান ঘুমান। এতে আপনার শারীরিক বৃদ্ধি ত্বরান্তিত হবে। ৪) দেহের সঠিক অঙ্গবিন্যাসঃ চলাফেরায় নিজেকে এমব ভাবে তুলে ধরুন যেন আপনাকে আরও স্মার্ট এবং লম্বা দেখায়। মেরুদন্ড সোজা রেখে হাটুন, বসুন। ঘুমানোর সময়ও ঘাড় সোজা রেখে ঘুমানোর চেষ্টা করুন। ৫) ঝুলে থাকা ব্যায়াম করুনঃ ঝুলে থাকা ব্যায়াম উচ্চতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিয়মত এই ব্যায়ামটি অবশ্যই করবেন। ১০ সেকেন্ড করে করে ঝুলে থাকুন। এভাবে প্রতিদিন অন্তত ২০ মিনিট করুন। কষ্ট হলেও কাজে দিবে। ৬) সঠিক সময়ে খাওয়া-দাওয়া করুনঃ খাওয়া দাওয়ার ব্যাপারে সতর্ক থাকুন। মনে রাখবেন অসময়ে খাওয়া আপনার লম্বা হওয়ার পথেই শুধু বাঁধা দেয় না, এটি আপনার স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর। তাই সঠিক সময় অনুযায়ী খাওয়া দাওয়া করুন। এক্ষত্রে প্রতিদিন তিনবার খাওয়া ছেড়ে দিন। লম্বা হওয়ার জন্য দিনে অন্তত পাঁচ বার খাওয়া দাওয়া করবেন। মোবাইলে এ্যালার্ম দিয়ে রাখুন। ৭) লম্বার হওয়ার জন্য ঐষুধ খাওয়া বাদ দিনঃ লম্বা হওয়ার জন্য বাজারে অনেক ধরনের ঐষুধ পাওয়া যায়, যেগুলো লম্বা হওয়ার নিশ্চয়তা দেয়। এমন খবর থেকে হাজার হাত দূরে থাকুন। এগুলো আপনাকে লম্বা করতেতো পারবেই না অন্যদিকে আপবনার স্বাস্থ্যের ১২ টা বাজিয়ে দিবে। ৮) বাই-সাইকেল চালানঃ শুধু মটর সাইকেল চালালেই হবে? ঐটা করলে দিনে দিনে কুঁজো হয়ে যাবেন। বাই-সাইকেল চালান। এতে আপনার লম্বা হওয়ার পথ সুগম হবে। ৯) যেগুলো লম্বা হওয়ার পথে বাধা তা থেকে দূরে থাকুনঃ প্রথমেই বলি ধূমপান থেকে দূরে থাকুন। মদ্যপান বা এই জাতীয় বস্তু থেকে দূরে থাকুন। এগুলোতো আপনাকে লম্বা হতে দিবেই না, সাথে আপনাকে সামাজিক ভাবে হেয় করবে। ১০) আত্মবিশ্বাস বাড়ানঃ মনে রাখবেন যে কোন কাজের সফলতার জন্য আত্মবিশ্বাস অনেক বড় একটা ব্যাপার। অনেক ঐষুধ যেখানে কাজ করে না সেখানে শুধুমাত্র আত্মবিশ্বাসই অনেক বড় কাজ করতে সক্ষম। আত্মবিশ্বাসী হোন যে, আমি লম্বা হবই। দেখবেন ফল পেতে শুরু করেছেন। কিছু কথাঃ লম্বা হওয়ার কিছু অস্থায়ী সমাধান আছে । যেমন - উচু হিল বা স্যান্ডেল ব্যবহার করুন। কিন্তু এগুলো অস্থায়ী সমাধান। তাছাড়া লম্বা জেনেটিক কারণেও হয়।

2962 views Answered

লম্বা হওয়ার ব্যাপারটি মূলত জেনেটিক। তবে আপনার লম্বা হওয়া কিন্তু আপনার প্রতিদিনের খাওয়ার অভ্যাসের উপরও নির্ভর করে। পর্যাপ্ত পুষ্টির অভাব হলে শরীর বৃদ্ধি বা লম্বা হতে পারে না। কিছু খাবার রয়েছে যেগুলো আপনাকে সহজেই লম্বা হতে সাহায্য করবে। কিছু খাবার লম্বা হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেঃ বাঁধাকপি: বাঁধাকপিতে আছে ক্যান্সার প্রতিরোধী উপাদান। এছাড়াও এতে প্রচুর পরিমাণ ভিটামিন, মিনারেল, আয়রন, প্রোটিন ও ফাইবার আছে। এই উপাদানগুলো শরীরের বৃদ্ধি ত্বরান্বিত করতে সহায়তা করে। মটরশুঁটি, ছোলা ও মসূর: এই খাবারগুলোতে প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্টস, ভিটামিন বি এবং আয়রন রয়েছে যেগুলো শরীরের কোষ বৃদ্ধিতে সহায়তা করে থাকে। ফলে লম্বা হতেও সাহায্য করে। ব্রোকলি: ব্রোকলি হলো ফুলকপি গোত্রের একটি সবজি। দেখতে ফুলকপির মতো এই সবজিটির রঙ সবুজ। ব্রোকলি খুবই পুষ্টিকর একটি সবজি। ব্রোকলিতে ভিটামিন সি, ফাইবার, আয়রন ও অ্যান্টিঅক্সিডেন্ট আছে। ব্রোকলি গ্রোথ হরমোনের কার্যক্ষমতা বাড়ায় যা উচ্চতা বাড়াতে সহায়তা করে। আপেল : আপেলে থাকা ফাইবার এবং পানি লম্বা হতে সাহায্য করে থাকে। তাই প্রতিদিন খাবারের আধা ঘন্টা আগে বা পরে একটি করে আপেল খেয়ে নিন। ঢেঁড়স: ঢেঁড়সে আছে ভিটামিন, মিনারেল, কার্বোহাইড্রেট, পানি ও ফাইবার। এই উপাদানগুলো গ্রোথ হরমোনের কার্যক্ষমতা বাড়িয়ে উচ্চতা বাড়াতে সহায়তা করে। পালং শাক: পালং শাক পৃথিবীর সবচাইতে বেশি পুষ্টিকর খাবারগুলোর মধ্যে একটি। পালং শাকে প্রচুর পরিমাণে ভিটামিন, ফাইবার ও মিনারেল আছে। ফলে পালং শাকও গ্রোথ হরমোনের কার্যক্ষমতা বৃদ্ধি করে। বাদাম : বাদাম বা কাজুবাদামও স্বাস্থ্য উপযোগী একটি খাবার। এতে থাকা বিভিন্ন প্রোটিন ও ভিটামিন দেহে পুষ্টি যোগায় এবং লম্বা হতেও সহায়তা করে।

2962 views Answered

Next steps