1 Answers
অনেকই জানেন না যে ঘুমের মধ্যে তাদের দাঁত কড়মড় করে শব্দ করেন। এতে যে শুধু ঘুমেরই ব্যাঘাত হয় তা নয়, এতে দাঁতের ক্ষতিসহ শরীরের নানা সমস্যাও দেখা দেয়। এছাড়া চোয়ালে চাপ পড়ার ফলে অস্টিওআর্থারাইটিসের সমস্যাও হতে পারে কখনো কখনো।
রাতে ঘুমানোর পর জেগে অনেকেই মাথা ব্যথা, চোয়াল ব্যথা, ঘাড় ব্যথা কিংবা কোমরে ব্যথা অনুভব করেন। তারা ভাবেন এর কারণ হয়তো বিছানার সমস্যা। ফলে ঘুম থেকে ওঠার পর তরতাজা তো মনে হয়ই না, বরং শরীরে কেমন যেন ম্যাজম্যাজ ভাব থাকে। ঘুমের মধ্যে দাঁত কড়মড় করার কারণেও এমনটা হতে পারে।
দাঁত কড়মড় করার কারণ
ক্ষতি: সাধারণত দাঁতের ক্ষয়ের ধরণ দেখে দাঁতের চিকিৎসকরা বুঝতে পারেন তা দাঁত কড়মড় করার কারণে হয়েছে কিনা। দাঁতে দাঁত ঘষা লেগে দাঁতের ওপরের অংশে ক্ষয় হলে এর সমাধান করতে বেশিরভাগ ক্ষেত্রেই ডাক্তারা দাঁতের জন্য পাতলা পাত দিয়ে চিকিৎসা করেন। এটি দুই মিলিমিটার পুরু হয় এবং দাঁতের মাপ অনুযায়ী বিশেষভাবে তৈরি করা হয়। এই পাত দাঁতের মাঝখানে থাকলে আর দাঁতে ঘষা লেগে দাঁতের ক্ষয় হতে পারে না।
ঘুমের মধ্যে দাঁত কড়মড়ের ফলে এনামেল নষ্ট হওয়া, মাড়ি দুর্বল হওয়াসহ দাঁত ভেঙে যাওয়ার মতো মারাত্মক ক্ষতির সম্ভবনা থাকে। মিউনিখের দাঁত বিশেষজ্ঞ ডা. নিনা রনট্রি জানান, নিয়মিত দাঁত ঘষার কারণে দাঁতের ‘এনামেল’ নষ্ট হয়, দাঁতের মাড়ি নরম হয় এবং দাঁত ওপর দিয়ে ভেঙে যায়।
ঘুমের ভেতর দাঁতের শক্তি: যাঁরা দাঁত কড়মড় করার অসুখে ভুগছেন, তাঁরা অনেকসময় স্বপ্নের মধ্যে প্রচণ্ড জোড়ে দাঁতে দাঁত ঘষেন। কারণ, সমস্ত শরীরের মধ্যে চোয়ালের পেশিই হলো সবচেয়ে শক্তিশালী। ঘুমের মধ্যে যদি চোয়াল এতো জোড়ে ঘষা হয়, তাহলে তা চোয়ালের আগায় আঘাত হেনে অস্টিওআর্থারাইটিস হতে পারে। এছাড়া বড় করে মুখ হা করলে যাদের শব্দ হয়, তাদের ক্ষেত্রে ধরেই নেওয়া যেতে পারে যে, চোয়ালের জয়েন্টে ইতোমধ্যেই সমস্যা দেখা দিয়েছে।
মানসিক চাপই প্রধান: দন্ত বিশেষজ্ঞ ডা. টোমাস ভল্ফ-এর মতে, ঘুমের ভেতর দাঁত ঘষা বা শব্দ করার কারণ সবসময় সঠিকভাবে বোঝা যায় না। তবে সারাদিনের মানসিক চাপ বা স্ট্রেসের কারণে চোয়ালে চাপ পড়ে। চোয়ালের পেশিগুলো কিছুটা শক্ত হয় যায়। যা মানুষ সেভাবে খেয়ালই করে না। তবে সকালে ঘুম থেকে উঠে অবাক হয় মাথা ব্যথা বা চোয়ালের ব্যথা হলে।
প্রতিকার: দাঁত-বিশেষজ্ঞ বলেন, যারা নিয়মিত পেশাগাত ও পরিবারিক কারণে নানা মানসিক চাপের বহিঃপ্রকাশ হতে পারে ঘুমের মধ্যে দাঁত কড়মড় করা রোগ। সে কারণে যারা এসব মানসিক চাপের মধ্যে থাকেন তাদের ঘুম যেন ভালো হয় সেদিকে নজর দিতে হবে। ঘাড়, গলা এবং কোমরের ব্যায়াম করা তাদের ক্ষেত্রে ভীষণভাবে জরুরি। তাছাড়া শারীরিক ও মানসিকভাবে সুস্থ ও সজীব থাকার জন্য ব্যায়ামের কোনো বিকল্প নেই। বিশেষজ্ঞদের মতে, মনকে প্রফুল্ল রাখতে চেষ্টা করতে হবে। দাঁত কড়মড় করা রোধে চাপা ক্ষোভ কমাতে হবে। থাকতে হবে হাসিখুশি। এসবের কোনো বিকল্প নেই।
সুত্রঃ http://www.newsbangladesh.com/%E0%A6%98%E0%A7%81%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AE%E0%A6%A7%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%87-%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%81%E0%A6%A4-%E0%A6%95%E0%A7%9C%E0%A6%AE%E0%A7%9C--%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A3-%E0%A6%93-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0/9481
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy