আমার শরীর আমার বউকে টানে না, কি সমাধান?

আমাদের বিয়ে হয়েছে তিন বছর হল। প্রথম প্রথম আমরা দুজনই সেক্স নিয়ে পাগল ছিলাম। আমরা প্রায়ই শারীরিক মিলন করতাম। কিন্তু একবছর যাওয়ার পর হঠাত করে আমি বুঝতে পারলাম আমার বউ আর আমাকে আগের মত আদর করে না, আমাদের মধ্যে শারীরিক সম্পর্ক ছিল ঠিক ই কিন্তু সেক্স করে আমি শান্তি পেতাম না। আস্তে আস্তে এমন সময় আসল যে ও আমার সাথে সেক্স করতেই চায় না, অর শরীরে হাত ই দিতে দেয় না। আমি এ নিয়ে অনেক মনঃকষ্টে আছি। আমি আমার কোন কাজে মনযোগ দিতে পারি না, কিচ্ছু ঠিকমত করতে পারি না। এখন হঠাত ও আমাকে বলে আমার শরীর নাকি ওকে টানে না। এবং এটা নাকি এখনের ব্যপার না, সেই বিয়ের এক বছরের পর থেকেই শুরু হয়েছে। তখন খালি আমি চাইতাম বলে সে আমার সাথে সেক্স করত, কিন্তু আস্তে আস্তে সে আর এটা মানতে পারে নাই। এখন যদি আমি ওকে কিছু বলি তো ও আমাকে বলে ভালবাসলেই কি সেক্স করতে হবে? সেক্স ছাড়া কি ভালবাসা হয় না? ( উল্লেখ্য আমরা ভালবেসে বিয়ে করেছি ) হ্যা, আমি ওকে অনেক ভালবাসি, ওর মনকে ভালবাসি, খালি ওর দেহকে না। কিন্তু তাই বলে তো আমার ভিতরের ইচ্ছা শেষ হয়ে যায় নাই, ওকে এটা বুঝাতেই পারি না। আবার আমি জোর করেও এসব করতে চাই না, কিন্তু ওকে ছাড়া আমার থাকতেও কষ্ট হচ্ছে । কি করব আমি? ওর সাথে সবভাবে কথা বলেছি। কিন্তু ওর একটাই কথা, ওর শারীরিক চাহিদা আছে, কিন্তু আমার শরীর ওকে টানে না, তাই ও করতে পারবে না। অথচ ও এটাও বলে ও আমাকে ভালবাসে অনেক !
3918 views

2 Answers

আপনি বলেছেন যে আপনি সবরকম ভাবে বুঝিয়েও কাজ হয়নি....

তাই আর পরামর্শ দেওয়ার কিছু পেলামনা।


আমার মনে আপনারই কোনো সীমাবদ্ধতা আছে, সম্ভবত আপনি শারীরিক সম্পর্কে তাকে সন্তুষ্ট করতে পারেননা। ওর আকাঙ্খা আপনি পূরণ করতে সক্ষম নন।

তাকে জিজ্ঞেস করুন কীভাবে কি করলে সে খুশি হবে....


আমি জানিনা, তবুও এটাও হতে পারে যে আপনার স্ত্রীর কোনো যৌনতা বিষয়ক ফিলিংস নেই (যদিও তিনি মনে করেন আছে)।


আপনি আপনার লাইফস্টাইল চেঞ্জ করুন..... নিজেদের মধ্যে আরও খোলামেলা হোন, খুব পরিপাটী হয়ে থাকুন.....

সীমাবদ্ধতা মূলত কার এবং কোথায় সেটা খুজে বের করার চেষ্টা করুন....... পরে তার সমাধান করুন।।

3918 views Answered

হোমিও ডাঃ এর পরামর্শ অনুযায়ী আপনার স্ত্রী কে নিচে লিখিত যে কোন ১টি অথবা ২টি ঔষুধ ১এম শক্তি দৈনিক ১বার খালি পেটে ৫ হতে ৮ টি বড়ি খাওয়াবেন- ইগ্নেসিয়া,নেট্রাম মিউর,সিপিয়া | আশা করি,সমস্যা সমাধান হবে |

3918 views Answered

Related Questions

আমার খুব জরুরী একটা সাহায্য দরকার। আমার পায়ূ পথের ঠিক মুখের এক পাশ কিছু জায়গা উচু হয়ে আছে। কোন ব্যাথা করেনা (হাত দিয়ে টিপ দিলেও ব্যাথা লাগেনা) কিন্তু খুব অসহ্য লাগে। বুঝা যায় এ জায়গার চামড়া খুব টান টান হয়ে আছে। পায়খানা করতে কষ্ট হয়। এটা আমার এর আগেও কয়েকবার হয়েছিল প্রায় বছর খানেক আগে। দুতিনদিন পড় আবার চলে গেছে। এখনও আশা করি দুতিনদিনের মধ্যেই চলে যাবে। কিন্তু এই দুই তিনদিন খুব খারাপ লাগে। জায়গাটা কিছু লালটেও হয়েছে। আমার খুব ভয় হয় পরে কিনা কোন সমস্যা করে। আপনাদের করো কি এ সম্পর্কে কিছু জানা আছে প্লিজ একটু হ্যাল্প করুন। এর একটা সমাধান চাই। যদি ফটো দেওয়া যায় দিতে পারব?
4 Answers 7373 Views

Next steps