আমার যৌনাঙ্গের একটু উপরে লোম হওয়ার স্থানে ফোঁড়া হয়.. সমাধান চাই?

আমার যৌনাঙ্গের একটু উপরে লোম হওয়ার স্থানে ফোঁড়া হয়। সাদা হয় প্রথমে পরে হলুদ হয়,আর প্রচন্ড ব্যাথা হয়। ফোঁড়া ফাটালে সাদা তরল পরে হালকা রক্ত বের হয়, এটা কেন হয়।বন্ধ করবো কিভাবে?
3841 views

3 Answers

আপনি মাংস কম খেয়ে শাক-সব্জি, সালাদ, ফল ও পানি বেশি করে খাবেন। বাইরের দুষিত খোলা ও ভাজা-পোড়া খাবার খাবেন না। আক্রান্ত স্থান পরিষ্কার রাখবেন তবে সাবান লাগাবেন না আর জাঙ্গীয়া একবারের বেশি পড়বেন না। পরীক্ষা না করে কোন ঔষধের নাম বলাটা সমিচিন মনে করছি না। ধন্যবাদ।

3841 views Answered

এইটা মাঝে মাঝে আমার ও হয়। তবে এই নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। নাভির নিচের স্থান গোসল করার সময় প্রতিদিন ভাল করে পরিষ্কার করবেন তাহলে বিচি/ফোঁড়া আর উঠবেনা।। নাভির নিচে ঔ স্থান গরমে ঘামিয়ে ময়লার সৃষ্টি হয় বা অপরিষ্কার থাকলে ও জীবাণুরর সংক্রমনে ফোঁড়া উঠে।।

3841 views Answered

আক্রান্ত স্থান ভালো করে ধোয়ে তারপর ঐ স্থানে হলুদ এর পেস্ট লাগাবেন। এরুপ কয়েকদিন লাগানোর পর কমে যাবে।

3841 views Answered

Related Questions

আমার খুব জরুরী একটা সাহায্য দরকার। আমার পায়ূ পথের ঠিক মুখের এক পাশ কিছু জায়গা উচু হয়ে আছে। কোন ব্যাথা করেনা (হাত দিয়ে টিপ দিলেও ব্যাথা লাগেনা) কিন্তু খুব অসহ্য লাগে। বুঝা যায় এ জায়গার চামড়া খুব টান টান হয়ে আছে। পায়খানা করতে কষ্ট হয়। এটা আমার এর আগেও কয়েকবার হয়েছিল প্রায় বছর খানেক আগে। দুতিনদিন পড় আবার চলে গেছে। এখনও আশা করি দুতিনদিনের মধ্যেই চলে যাবে। কিন্তু এই দুই তিনদিন খুব খারাপ লাগে। জায়গাটা কিছু লালটেও হয়েছে। আমার খুব ভয় হয় পরে কিনা কোন সমস্যা করে। আপনাদের করো কি এ সম্পর্কে কিছু জানা আছে প্লিজ একটু হ্যাল্প করুন। এর একটা সমাধান চাই। যদি ফটো দেওয়া যায় দিতে পারব?
4 Answers 7373 Views

Next steps