আমি কি ভাবে একজন মেয়েকে প্রপোজ করব?

আমার পচন্দের কোন মেয়ে নাই, যদি কোন মেয়েকে পছন্দ হয় তবে কিভাবে মনের কথা তাকে বলবো।
9397 views

8 Answers

তাকে বলতে পার তোমাকে দেখতে অনেক সুন্দর লাগছে।অথবা বলতে পারেন তোমার পোষাকটি বেশ মানিয়েছে এভাবে কথাকে এগিয়ে নিয়ে যান...!

9397 views Answered

আপনি হয়তো মনে মনে অনেক দিন ধরে ভালোবাসেন একটি মেয়েকে। কিন্তু কিছুতেই সাহস সঞ্চয় করে উঠতে পারছেন না, কিভাবে বলবেন তাকে ভালোবাসার মাত্র ৩ শব্দের কথাটি। অথচ মনে প্রতিনিয়ত ভয়, তাকে হারাবার। আপনাকেই বলছি, খুব বেশি দেরী হবার আগেই মেয়েটিকে বলে ফেলুন আপনার মনের কথাটি। "আমি তোমাকে ভালোবাসি"...শুনতে ভীষণ সহজ মনে হলেও এটা আসলে এমন একটি কথা যে চাইলেও বলে ফেলা যায় না। প্রথমবার বলতে গেলে জড়তা, সংকোচ, "না" শোনার ভয় আঁকড়ে ধরে মনকে। সেইসাথে ভালোবাসার এই প্রথম প্রকাশ হওয়া উচিত ভীষণ সুন্দর ও স্মৃতিময়, কেননা বাকি জীবন এই স্মৃতি আপনারা অসংখ্যবার মনে করবেন। পৃথিবীর সবচাইতে সুন্দর বাক্যটি কী আর হেলাফেলা করে বললে চলে? ১) ব্যক্তিত্ব বজায় রাখুনঃ নিজের ব্যক্তিত্বের বাইরে গিয়ে কিছু করতে যাবেন না। কোন বন্ধু বা সেলিব্রিটির নকল না করে নিজের ব্যক্তিত্বসুলভ আচরন করুন। ধরুন, আপনি যদি মানুষটা একটু হাসিখুশি ধরনের হয়ে থাকেন তাহলে প্রপোজ করার সময় অযথাই ভাবগম্ভীর আচরণ করার চেষ্টা করবেন না। নিজের মত আচরন এবং পোষাক পরুন। মেয়েরা ব্যক্তিত্ববান মানুষদের পছন্দ করে। ২) দেখা হবার স্থানঃ সঙ্গিনীকে নিয়ে যেতে পারেন আপনাদের প্রথম দেখা হবার স্থানটিতে। একটা সংক্ষিপ্ত স্মৃতিচারণের পর প্রপোজ করে ফেলুন। সেটা করতে না পারলেও এমন স্থান নির্বাচন করুন যেটা সুন্দর ও খুব বেশি ভিড়ভাট্টা নেই। ৩) ক্যান্ডেল লাইট ডিনারঃ এর চেয়ে ভালো উপায় আর নেই। ক্যান্ডের লাইট ডিনারে মোমবাতির আলো-আধারি পরিবেশ, সেই সাথে কোন রোমান্টিক মিউজিক...সবচেয়ে ভালো হয়ে ২/১ ঘন্টার জন্যে কোন রেস্টুরেন্টের একটা কর্নার যদি রিজার্ভ করে ফেলতে পারেন। এই রোমান্টিক পরিবেশে আপনার সঙ্গিনী রাজি না হয়ে পারবেনই না। ৪)বেছে নিন কোনো বিশেষ দিনঃ প্রপোজ করার জন্যে কোন বিশেষ দিন বেছে নিন। যেমন, ভ্যালেন্টাইন্স ডে, বছরের প্রথম দিন বা পছন্দের মেয়েটির জন্মদিন। তবে সেই সাথে সঙ্গিনীর মানসিক অবস্থা বিবেচনায় রাখবেন। তিনি কোন বিষয় নিয়ে বিরক্ত বা বিষন্ন থাকলে সময়টুকু পার হতে দিন, ততক্ষণ বন্ধু হিসেবে পাশে থাকুন। ৫)এফ এম রেডিওঃ এফ এম রেডিওতে একটি ছোট্ট মেসেজ আর সেই সাথে রোমান্টিক কোন গান। শুনুন একসাথে। তারপর জানতে চান তার প্রতিক্রিয়া। http://imgcdn.priyo.com/201310/candid-wedding-photographers.jpg ৬) চিঠিঃ চিঠির আবেদন সব সময়েই অমলিন। নীল খামে পাঠিয়ে দিন সেই সাথে সুগন্ধী আর ফুলের পাপড়ি যোগ করতে ভুলবেন না। ৭)আংটিঃ একটা সুন্দর আংটি কিনতে ভুলে যাবেন না। একটা নতুন সম্পর্ককে বাঁধার অদ্ভুত সুন্দর প্রতীক এই আংটি। সঙ্গিনীকে চোখ বন্ধ করতে বলুন। তার হাতে পরিয়ে দিন আংটিটি। তারপর চোখ খুলতে বলুন। এবার তিন শব্দের কথাটি দেরী না করে বলে ফেলুন। ৮)প্রপোজের ভাষাঃ প্রপোজের ভাষার ব্যাপারে সচেতন থাকুন। সরাসরি বলতে পারেন, “উইল ইউ ম্যারী মি?” অথবা “আমি তোমার হাতটা সারাজীবনের জন্যে ধরতে চাই”, “তুমি কী আমার জীবনসঙ্গিনী হবে?’, আপনার পছন্দমত যে কোন কিছুই হতে পারে। তবে খেয়াল রাখবেন, তা যেন মেয়েটির মন ছুঁয়ে যায়। ৯) হাঁটু গেড়ে বসুনঃ প্রপোজ করার সময় সম্ভব হলে সঙ্গিনীর সামনে হাঁটু গেড়ে বসুন। এ বিষয়টি প্রতিটি মেয়েই দারুণ পছন্দ করে। হাতটা নিন নিজের হাতে, তারপর বলে ফেলুন আপনার মনের কথাটি। দেখবেন, মিষ্টি হাসির সম্মতি অপেক্ষা করছে আপনারই জন্যে। ১০) সময় নিনঃ প্রপোজ করার আগে সময় নিন। কথা বলুন, একসাথে সময় কাটান ও সঙ্গিনীকে বুঝতে চেষ্টা করুন। যখন বুঝতে পারবেন আপনার প্রতি তার একটা সফট কর্নার তৈরী হয়েছে, তখনই প্রপোজ করুন। তার আগে নয়।

9397 views Answered

নিজের যোগ্যতা অনুযায়ী মেয়ে থাকলে দু'জনার মন থেকেই একজন আরেক জনের প্রতি ভালবাসা জন্মে থাকে। তাই আপনি যাকে ভালবাসেন তাকে কোন একটা ভাল জায়গায় আমন্ত্রণ জানিয়ে আপনি মনের কথা প্রকাশ করতে পারেন।

9397 views Answered

আপনি প্রথমে তাকে ভাল-মন্দ জিজ্ঞাসা করুন যে কেমন আছে, দিন কেমন চলছে ইত্যাদি। তারপর বলুন তোমার সাথে একটা কথা ছিল. . . নিশ্চয় বলবে কি কথা, তখন আপনি বলে ফেলুন যে তোমাকে দেখতে খুবই সুন্দর, তোমার হাঁসিটাও খুব সুন্দর, তোমাকে প্রথম দেখাতেই খুব ভাল লেগেছে আমার I LOVE U . .

9397 views Answered

মনের মানুষকে ভালোবাসার কথা জানানোর কিছু উপায় – ভালোবাসার মাঝে যে আনন্দ, অনুভূতি আছে তা পৃথিবীর অন্য কিছুতে নেই। নিশ্চয়ই আপনার পছন্দের মানুষটিকে খুব ভাল ভালোবাসেন? কিন্তু তাকে ভালোবাসি কথাটি জানাতে মাঝে মাঝে খুব কষ্টকর হয়ে যায়। কীভাবে তাকে সুন্দর ভাবে ভলোবাসি কথাটি বলা যায়? কেমন করে বললে মানুষটি খুশি হবে? তাই চলুন আজ জেনে নিই কিছু মিষ্টি উপায় যার মাধ্যমে আপনার প্রিয় মানুষটিকে ‘ভালোবাসি’ কথাটি বলতে পারবেন খুব সহজেই কিন্তু রোমান্টিক ভাবে। ক্যাসেটে ভালোবাসার কথা ক্যাসেট প্লেয়ার ও ক্যাসেট নিশ্চয়ই আপনার বাসায় আছে। যদিও আজকাল খুব কম মানুষের বাড়িতে এগুলো থাকে। কারণ যুগ পাল্টেছে। কিন্তু যদি থাকে একটি ক্যাসেট নিয়ে তাতে প্রিয় মানুষটির জন্য কিছু কথা রেকর্ড করুন ও তাকে শুনতে বলুন। বা মোবাইলেও ভয়েস রেকর্ড করে দিতে পারেন। একটু অন্যরকম রোমান্টিক কবিতা আপনার ভালোবাসার মানুষটিকে আপনি ভালোবাসেন এই কথাটি জানাতে যে তাকে ‘ আমি তোমাকে ভালোবাসি বা I LOVE YOU’ কথাটিই যে বলতে হবে এমন কোন কথা নেই। একটু ভিন্ন ভাবে সঙ্গীকে ভালোবাসি কথাটি বললে সেও খুশী হবে। তাই খুব সুন্দর একটি কবিতা জাতে ভালোবাসি কথাটির সমস্ত ভাষা বলে দেয়া আছে আর খুব রোমান্টিক তেমন একটি প্রিয় মানুষটিকে পড়ে শোনান। চিরকুটে লিখে দিন কিছু কথা চিরকুট ব্যাপারটি কিন্তু খুব অসাধারণ। ভালোবাসি কথাটি খুব সুন্দর ভাবে জানানোর জন্য এর থেকে দারুণ উপায় আর হয়না। যেমন বিছানার পাশে কিংবা এমন কোন জায়গায় যেখানে আপনার সঙ্গী খুব সহজেই হাত বাড়ালে পেয়ে যাবে চিরকুটটি। একটু অন্য ভাষায় ভালোবাসি বলুন আমরা সাধারণত বাংলায় ও ইংলিশে ভালোবাসি কথাটি বেশি বলে থাকি। কিন্তু আপনি অন্য কোন ভাষায় আপনার সঙ্গীকে ভালোবাসি কথাটি বলতে পারেন। হয়তো সে বুঝবেনা কিন্তু আজকাল তো ইন্টারনেটে সবকিছুই পাওয়া একটু কষ্ট করলে সঙ্গী বুঝে নিতে পারবে আপনার অন্যরকম এই ভাষার মানেটি। মনের কথাগুলো বলে ফেলুন চিঠিতে অনেক আগে যখন প্রেম-ভালোবাসার সম্পর্ক তৈরি হতো নারী পুরুষের মধ্যে তখন একে অপরকে চিঠিতেই ভালোবাসি কথাটি বলে থাকতেন। কারণ তখন ছিল না মোবাইল ফোন, ইন্টারনেট। কিন্তু আজকাল খুব মানুষই চিঠি লিখে থাকেন। তাই আপনি আপনার প্রিয় মানুষটিকে একটি ভালোবাসায় ভরপুর চিঠি দিতে পারেন। তার পছন্দের কোন উপহার দিন প্রিয় মানুষটি খুশি থাকুক তা কে না চায়। সঙ্গীকে খুশী রাখতে দিতে পারেন তার খুব পছন্দের কোন উপহার এবং তার মাঝে দিয়ে দিন পছন্দের কোন চকলেট। ছোট্ট একটি কার্ডে লিখে দিতে পারেন ভালোবাসি কথাটি। রোমান্টিক কোন গান এমন কোন একটি গান যা প্রিয় মানুষটি শুনলেই বুঝতে পারেবন যে আপনই তাকে কতটা ভালোবাসেন। তাই এমন কিছু গান বেছে নিন। আর তা সঙ্গীকে শুনতে বলুন। রোম্যান্টিক ডিনার কোন একটি ছুটির দিনে সঙ্গীকে নিয়ে খুব সুন্দর একটি রেস্তোরাঁয় যেতে পারেন। সেখানে তাকে চমকে দেয়ার জন্য আয়োজন করতে পারেন একটু অন্যভাবে। তার পছন্দের খাবার অর্ডার দিন। চাইলে সঙ্গী যেন চমকে যায়

9397 views Answered

১মে তার মন জয় করবেন যেকোনো উপায়েই হোক।যখন তার মন জয় করতে পারবেন তখন দেখবেন সেই আপনাকে ভালবাসতে শুরু করবে।তখন তাকে মনের কথা বলবেন।সে অবশ্যই আপনার প্রপোজ গ্রহন করবে।

9397 views Answered

আপনি তাকে একটা কাগজে আপনার মনের কথা লিখে কারো মাধ্যমে(মেয়ের বান্ধবী) তার কাছে পাঠান। মোবাইল, ইমেইলের যুগে কাগজে প্রপোজটা অনেক বেশী আনকমন। আর মেয়েরা সবসময় আনকমন কিছু পেতে এবং দিতে ভালোবাসে। এভাবেই তাকে ভালোবাসার কথা বলতে পারেন। আমার মতে তাকে যেকোনো উপায়েই হোক আপনার বলা উচিৎ যে আপনার তাকে ভালো লাগে। কারন দেয়ালের ওপারে কি আছে তা শুধু অনুমান করা যায়, নিশ্চিন্ত হওয়া যায় না যতক্ষণ না আপনি উঁকি দিচ্ছেন। আপনি কি চান আজ থেকে কিছু বৎসর পর আফসোস করে বলতে "ইশ!! যদি একবার বলতাম! হয়তো সে রাজী হয়েও যেতো"।

9397 views Answered

ভাইয়া আপনি মেয়েটাকে সাহস করে আপনার মনের কথাটা বলে দিন।হয়তোবা মেয়েটি প্রথমে একটু রাগ করবে।কিন্তু পরে দেখবেন ঠিক হয়ে গেছে।আসলে মেয়েরা প্রথম প্রথম রাগ দেখায় কেন জানেন?ওরা অন্যকে দেখাতে চায় যে সে কত বড় সৎ!!

9397 views Answered

Related Questions

Next steps