আমি কি ভাবে ফিট দেহের অধিকারি হতে পারি?
1 Answers
শারীরিক ভাবে সুস্থ সবাই থাকতে চায়। আর সর্বদা সুস্থ থাকতে হলে আমাদের ব্যায়াম করা খুবই প্রয়োজন। প্রতিদিন যদি আমরা নিজের ঘরে ২৫-৩০ মিনিট ব্যায়াম করি তাহলে আমরা সহজেই ফিট থাকতে পারি। আপনাদের জন্য রইল ব্যায়াম করে ফিট থাকার সহজ কিছু টিপস। প্রথমে ওয়ার্মআপ ওয়ার্মআপের উদ্দেশ্য হলো শরীরকে ব্যায়ামের উপযুক্ত করে তোলা। ওয়ার্ম আপ মোট ৫-১০ মিনিট করবেন। আর প্রতিটি ধাপ ২০-৩০ সেকেন্ড হবে। • ২ হাত প্রসারিত করুন। • সাঁতারের ভঙ্গিতে দুই হাত শরীরের দুপাশে ঘোরান। • কোমর দোলান ও গোড়ালি প্রসারিত করুন। • দুপাশে শরীর বাঁকান, পা সামনে তুলুন ও ছোট ছোট লাফ দিন। দ্বিতীয় পর্যায়ের মূল ব্যায়াম ১০ মিনিট তিনটি ধাপে ১০ থেকে ২০ বার • ওঠা-বসা করুন। • দু হাত মাটির সমান্তরালে নিয়ে বুক প্রসারিত করুন। • সম্ভব হলে পুশ -আপ দিন। • কোমরে হাত রেখে পেছনে ঝুঁকুন যতটা সম্ভব। • মাটির সমান্তরালে পা তুলুন। তৃতীয় পর্যায়ের অ্যারোবিক্স এই কাজটি করবেন ২০-২৫ মিনিট ধরে। • জায়গায় দাঁড়িয়ে দৌড়ানোর ভঙ্গিমা। • হাত প্রসারিত করে সাঁতার কাটা। • সব শেষে ওয়ার্মআপ আবার ৫ মিনিট। • প্রথম পর্যায়ের অনুশীলন গুলো আবার করবেন। খাবারঃ শরীর সুস্থ ও ফিট রাখার প্রধান উপায় হলো সঠিক নিয়মে খাবার খাওয়া। ফিটনেস ধরে রাখতে এবং স্বাস্থ্য ভালো রাখতে আপনাকে পরিমাণমত ফলমূল ও শাকসবজি খেতে হবে। অনেকে আবার ফিটনেস ধরে রাখতে রাতে খাবার খান না, যা শরীরের জন্যে ক্ষতিকর। সামান্য সচেতনতায় পুরুষরা নিজেদের ফিট রাখতে পারেন। আপনার শরীরের অবস্থা অনুযায়ী নির্দিষ্ট খাবারের তালিকা করে নিতে পারেন। শরীর সুস্থ ও ফিট রাখতে একজন পুরুষ যে খাদ্যতালিকা অনুসরণ করতে পারেন- সকালের নাশতা অনেকেই সময় না থাকার অজুহাতে সকালে নাশতা না করে কর্মস্থলে ছুটে যান। অথচ সকালের খাবারই আপনার সারাদিনের কর্মশক্তির যোগান দেবে। সকালে রুটির সঙ্গে সবজি ভাজি খেতে পারেন। একটি সেদ্ধ ডিমের সাদা অংশ খেতে পারেন। কোনো একটা ফল কিংবা ফলের জুস খেতে পারেন। চা বা কফি যা পছন্দ খান। সকালের খাবারের ২ ঘণ্টা পর বিস্কুট বা কম ক্যালরিযুক্ত খাবার খেতে পারেন। দুপুরের খাবার দুপুরে ভাতের সঙ্গে মাছ বা মাংস খেতে পারেন। সঙ্গে টমেটো, লেটুস পাতার সালাদ খেতে হবে। ফাস্ট ফুড কখনোই খাবেন না। কোমল পানীয় খাওয়ার অভ্যাস ছাড়ুন। খাওয়ার ৩০ মিনিট পর একটি ফল খান। বিকেলের নাস্তা বিকেলে ক্রিম ছাড়া বিস্কুট ও সবুজ চা খেতে পারেন। রাতের খাবার রাতে দুপুরের তুলনায় কম ভাত খান। ছোট মাছ, সবজি খেতে পারেন। ভাতের পরিবর্তে রুটিও খাওয়া যায়। খাওয়ার পর শসা বা সালাদ খাওয়া ভালো। ননী ছাড়া দুধ খেতে পারেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy