1 Answers
http://sangbadprotidin.com/cloud/archives/2014/08/5834237_m.thumbnail.jpg মুখে মেদ হওয়ার সমস্যাটি কম বেশি সবারই হয়ে থাকে। একজনের স্বাস্থ্য একটু ভালো হতে গেলেই মুখের অংশে মেদ জমে যায়। এর সমাধানে আমি ব্যক্তিগতভাবে যেটি করি তা হল, শেহনাজ হোসেনের একটা স্লিমিং অয়েল মার্কেটে পাওয়া যায় সেটি মুখের মেদযুক্ত জায়গাগুলোতে ব্যবহার করে থাকি। বিশেষ করে জ’ লাইন বা গালগুলোতে এই অয়েলটি ভালো করে ম্যাসেজ করি। এভাবে ৩০ মিনিট ম্যাসেজ করার পরে গরম পানি ওয়াটার ব্যাগে ভরে কাপড় জড়িয়ে মুখের এই মেদযুক্ত জায়গাগুলোতে হালকাভাবে ছেক বা আঁচ দিই। এভাবে ১৫ মিনিট ভাব দেয়ার পরে আমার গালগুলোকে ভালোভাবে আবারও ম্যাসেজ করি। এটা খুবই কার্যকরী একটি উপায় এবং এটি খুব দ্রুত গালের মেদ কমিয়ে আনে। সপ্তাহে অন্তত ১-২ বার এটি করা উচিত। এছাড়াও একজন ব্যক্তি এর সমাধানে চুইংগাম ব্যবহার করতে পারেন। চুইংগাম চিবানো এক ধরনের মুখের ব্যায়াম। এটাও মুখের অতিরিক্ত মেদ কমানোর একটি কার্যকরী উপায়। ধন্যবাদ পরামর্শ দিয়েছেন : সিন্থিয়া রহমান বিউটি এক্সপার্ট [উত্তরটি সরাসরি প্রিয় ডট কম থেকে সংগৃহীত]
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy