1 Answers
বেশি করে পুশ-আপ দিন।দিনে অন্তত ১০০ পুশ-আপ দিন। হয়তো বেশি মনে হচ্ছে, কিন্তু চেষ্টা চালিয়ে যান। বুকের মেদ কমে যাবে,এবং ভালো বডি পাবেন। নিয়ম: সঠিক ভাবে পুশ -আপ করতে পারলে, গলা থেকে পায়ের গোড়ালি পর্যন্ত সমস্ত অংশের উপরেই সমান জোর পড়বে৷ তাই প্রধান গুরুত্বপূর্ণ পেশিগুলি তো বটেই আমরা সাধারণত শরীরের যে অংশগুলি নিয়ে চিন্তিত থাকি, যেমন পেট, হিপ এরিয়া , এবং উরু-সবকিছুর জন্যই এই বিশেষ এক্সারসাইজটি লাভজনক৷ মহিলাদের জন্য কিন্তু পুশ আপস আরো বেশি উপকারী৷ কারণ তিরিশের পর থেকেই মহিলাদের হাড়ের ক্ষয় হতে থাকে৷ কিন্তু নিয়মিত পুশআপ করলে শরীরের মাসলগুলিতো শক্তিশালী হবেই , উপরন্তু হাড়ের ক্ষয় কম হবে৷ কারণ পুশ আপস রেজিস্টেন্স এক্সারসাইজ বা ওয়েট ট্রেনিং -এর আওতায় পড়ে৷ পুশ -আপ -এর নিয়মকানুন পুশ আপ নানান ধরনের হয়৷ তবে প্রাথমিকভাবে একটা নিয়ম সব ক্ষেত্রেই প্রযোজ্য৷ আপনি যখন আপনার শরীর মাটি থেকে উপরে তুলছেন তখন তখন পিঠের উপরের অংশ , কাঁধ, এবং দুই হাতের উপর বেশি করে নির্ভর করার চেষ্টা করুন৷ এরপর যখন শরীরকে নিচে নামাচ্ছেন তখন দেহের নিচের অংশের উপর বেশি জোর দিন৷ তবে ব্যাপারটা শুনে আপনার যতটা সোজা মনে হচ্ছে তা কিন্ত্ত মোটেই নয়৷ অভিজ্ঞ ফিটনেস এক্সপার্টদের বক্তব্য হলো অনেকেই শরীর উপরে তোলার সময় হাতের চাপটা হাল্কা করার জন্য পেট, হিপ , এবং পায়ের উপর চাপ দেন৷ এর ফলে কিন্ত্ত এই এক্সারসাইজের পুরো উপকার থেকে তাঁরা বঞ্চিতই থেকে যান৷ পুরো উপকার পেতে হলে আপনাকে হাতের উপরেই দেহের বেশিরভাগ চাপটা নিতে হবে৷ এছাড়াও মাথায় রাখতে হবে এই এক্সারসাইজটি করার সময় হিপ এরিয়া যেন বেশি নড়াচড়া না করে৷ এবং শরীরের পজিশন যখন মাটি থেকে উপরে থাকবে , সেইসময় শরীর যেন টানটান সোজা অবস্থায় থাকে৷ চেষ্টা করতে হবে, পুশ -আপ করার সময় চেস্ট এরিয়া যেন মাটি থেকে দুই তিন ইঞ্চি উপরে থাকে৷ এক্সারসাইজের সময় সঠিক জুতো পরতে ভুল যেন না হয়৷ এক বোতল জলও পাশে মজুত রাখুন৷ মাঝে মাঝেই জল খান৷
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy