3 Answers
১ পূর্ণ সংখ্যা, মৌলিক সংখ্যার আওতায় পরেনা।
মৌলিক সংখ্যা হলে ১ থেকে বড় হতে হবে।
যে সংখ্যাকে বিশ্লেষণ করলে ঐ সংখ্যা এবং ১ ছাড়া কোন উৎপাদক পাওয়া যায় না তাকে মৌলিক সংখ্যা বলে।
যেমনঃ ৫ কে বিশ্লেষণ করলে ১ আর ৫
৭ কে বিশ্লেষণ করলে ১ আর ৭ পাওয়া যায়।
ধরি, ১ মৌলিক সংখ্যা ।
এবার সংজ্ঞানুযায়ী বিশ্লেষণ করার চেষ্টা করি ।
মৌলিক সংখ্যাঃ যে সকল সংখ্যার উৎপাদক শুধুমাত্র ১ এবং ঐ সংখ্যাটি নিজে, সে সকল সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে ।
অর্থাৎ মৌলিক সংখ্যাগুলোর শুধুমাত্র দুটো (ভিন্ন) উৎপাদক থাকে, ১ এবং সংখ্যাটি নিজে ।
১ এর ক্ষেত্রে উৎপাদক একটি, শুধু ১ ।
সুতরাং সংজ্ঞানুযায়ী ১ কে মৌলিক সংখ্যার আওতায় ফেলা যাচ্ছে না ।
যৌগিক সংখ্যাঃ যে সকল সংখ্যার ক্ষেত্রে ১ এবং সংখ্যাটি নিজে ছাড়াও আরো উৎপাদক থাকে, তাদেরকে যৌগিক সংখ্যা বলে ।
এবার ১ কে যৌগিক বলার আগে দেখা উচিৎ দুটো ভিন্ন উৎপাদক থাকার শর্তটাই পূরণ করতে পারে নি সে, আর যৌগিক সংখ্যার ক্ষেত্রে তো দুইয়ের অধিক উৎপাদক থাকে ।
সুতরাং ১ মৌলিক সংখ্যাও নয়, যৌগিক সংখ্যাও নয় । এটিকে সংখ্যা গঠনের একক বলা হয় ।