2 Answers

সব সময় ঈমান আমলের সাথে থাকতে হবে ! আর পাঁচ ওয়াক্ত নামাজ পরতে হবে তাহলে ইনশাআল্লা আপনার কাজ হবে !!!!!

3240 views Answered

যৌন সম্পর্কিত খারাপ চিন্তা থেকে মুক্তি পেতে হলেঃ *-প্রথমেই মনস্থির করুন যে আপনি অশ্লীল চিন্তা ও কাজ পুরোপুরি ছাড়বেন। এটা অনেক জরুরী। নিজের সাথে প্রমিজ করুন এবং চ্যালেঞ্জ তৈরি করুন যে আর এরকম বিষয়ে না। কেবল মাত্র মন কে স্থির করতে পারলেই আপনি অর্ধেক এগিয়ে যাবেন অশ্লীল চিন্তা থেকে। *-কার্যকর পন্থা হল ভালমন্দের দায়দায়িত্ব সব ছেড়ে দিন সৃষ্টিকর্তার ওপর। তার উপর অর্পন করুন এসব দুশ্চিন্তা,নিজেকে ছেড়ে দিন ,তুলে দিন তার হাতে। নামাজ পড়ার অভ্যাস করুন, আল্লাহর ইবাদতে মগ্ন থাকুন। এতে সবচেয়ে উপকার পাবেন। “যে ব্যক্তি আল্লাহ্‌র উপর নির্ভর করে তার জন্যে আল্লাহ্ই যথেষ্ট” [সূরা আল তালাক; ৫৬:৩] অর্থাৎ, সেইব্যক্তির পার্থিব এবং আধ্যাত্মিক সকল বিষয়ে আল্লাহ্‌ রাব্বুল ‘আলামীন যথেষ্ট। যে আল্লাহ্ রাব্বুল ‘আলামীনের প্রতি পরিপূর্ণভাবে বিশ্বাস স্থাপন করবে তার মনোবল বেড়ে যাবে। ফলে অমূলক ভাবনা চিন্তা তাকে বিচলিত করতে পারবেনা। তাই বিশ্বাসী ব্যক্তি সবসময় আল্লাহর উপর আস্থা রাখেন, তাঁর পক্ষ থেকে প্রতিদান পাওয়ার আশা করেন। ফলে হৃদয় প্রশান্ত হয়; উদ্বেগ উৎকণ্ঠা, খারাপ দুশ্চিন্তা ইত্যাদি দূরীভূত হয়। তাহলে বোঝা গেল যৌনের চিন্তাও এতে দুর হবে।

3240 views Answered

Related Questions

Next steps