কী ভাবে আমি আমার দ্রুত বীর্যপাত থেকে মুক্তি পেতে পারি?
2 Answers
আমরা অনেকের কাছ থেকে প্রশ্ন পেয়েছি দ্রুত বীর্যপাত বিষয়ে। আজকে এ বিষয়ে স্পষ্ট কথা এবং সলিউশন দেয়া হবে। ছেলেদের প্রথমেই যে প্রশ্নটা থাকে তা হল , “আমার দ্রুত বীর্য বের হয়ে যায় । আমি কি করবো ? এটির জন্য আমরা অনেকগুলো সলিউশন দেখবো। তবে সবার আগে দ্রুত বলতে আপনি কি বোঝেন তা বুঝতে হবে। একটি ছেলের যদি যৌন মিলন করার সময় ১০মিনিটের মাথায় বীর্যপাত হয়, সেটি সম্পূর্ণ স্বাভাবিক। একে দ্রুত বীর্যপাত বলা যাবে না। এমনকি ৬-৭ মিনিটও স্বাভাবিক বলা হয়। আপনি তখনি আপনার এ বিষয়টি নিয়ে চিন্তা করবেন যখন আপনার তার থেকেও কম অর্থাৎ ১-২ মিনিটে বীর্য বের হয়ে যাবে। কেবল তখনি আপনি বলতে পারবেন যে আপনার এ সমস্যা অর্থাৎ দ্রুত বীর্য বের হয়ে যাচ্ছে। চিন্তার কোন কারণ নেই। দৈহিক মিলনের সময় বাড়ানোর কৌশল মূল আলোচনার আগে আর একটি প্রচলিত ধারণার কথা বলা যাক। অনেক মানুষই আছেন যারা মনে করেন তার অধিকাংশ সমস্যার কারণ মাস্টারবেশন বা হস্তমৈথুন। এটি ভুল ধারণা। মাস্টারবেশন বা হস্তমৈথুন সম্পুর্ণ স্বাভাবিক একটি ব্যাপার। এতে আপনার কোন দিক দিয়েই কোন ক্ষতি হবার চান্স নেই। তবে আপনি যদি এটা মাত্রাতিরিক্ত করেন তাইলে অনেক সমস্যা হতে পারে। এই কথাটি বলার কারণ খুবই সরল। কারণ অনেকেই মনে করে তার দ্রুত বীর্যপাতের আসল কারণ সে অনেক মাস্টারবেট করে। এখানে একটি থিওরি আছে। বোঝানোর চেষ্টা করছি। ধরুণ আপনি বাথরুমে গেলেন মাস্টারবেশন করতে। আপনি যসি ২০মিনিট ধরে করেন তাহলে অবশ্যই আপনার বাসা থেকে ডাকাডাকি হবে ,না হলেও আপনার অবচেতন মনই আপনাকে তাড়া দেবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy