1 Answers
ফুচকা একটি অতি জনপ্রিয় সুস্বাদু দক্ষিণ এশীয় মুখরোচক খাদ্যবিশেষ। বাংলাদেশ এবং ভারতের শহরাঞ্চলে প্রায় সর্বত্রই এই খাদ্যটির প্রচলন রয়েছে। ভারতে একে পানিপুরি বা গোলগাপ্পা বলা হলেও বাংলাদেশে এর নাম ফুচকা। আজ আমরা দেখার চেষ্টা করবো এই ফুচকার মুচমুচে ফুচকা কোথায় তৈরি হয় এবং কিভাবে হয়।
ফুচকার কথা শুনলেই খেতে ইচ্ছে হয়না এমন লোক কমই আছে। ফুচকার ছবি দেখেও আপনার খেতে ইচ্ছে করছে এমন অনেকেই আছেন। তবে সম্প্রতি এক টিভি অনুসন্ধানে বেড়িয়ে এসেছে বাংলাদেশের ফুচকার সরবহার হওয়ার মূল কেন্দ্র মীর হাজীরবাগ এলাকা।
বাইরে যে কোন খাবার খাওয়ার আগে আপনি তা নিশ্চয় কিভাবে তৈরি হচ্ছে কোথায় হচ্ছে এতো কিছু ভেবে খেতে পারেন না, কিন্তু যখন জানবেন? দেখবেন যে এসব খাবার আসলেই কোন পরিবেশে তৈরি হচ্ছে তখন আপনাকে আঁতকে উঠতেই হবে। কারন বাংলাদেশের সবচেয়ে বেশি ফুচকার চালান যেখান থেকে আসে সেই মীর হাজীরবাগ এলাকা! এখানে ফুচকা তৈরি হয় ভয়ংকর সব কায়দায়। এখানে ঘরের ফ্লোরে ফুচকার কাই মলা হয়, বেলা হয় এবং শিশুরা বাইরে থেকে এসে সেই কাই এর উপর দিয়েই ঘর ময় ছুটে বেড়ায়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy