2 Answers

আদম (আঃ) এর প্রতি ইবলিস শয়তান ঘৃণাস্বরূপ থুতু নিক্ষেপ করলে ঐটা আদম (আঃ ) এর পেটে গিয়ে পড়ে ।ঐ থুতু থেকেই কুকুরকে সৃষ্টি করা হয় যেটা হারাম ।কুকুরের ঝুটা এমনকি স্পর্শ করাও হারাম । আপনি কুকুর পালন করলে অপবিত্রতার দিকে যেতে পারেন যেটা ঠিক নয় ।যেই পাত্রে কুকুরকে খেতে দিবেন ,ঐ পাত্রটাও নাপাক হয়ে যাবে ।

2847 views Answered

শরীয়তের দৃষ্টিতে বাড়ীর নিরাপত্তার জন্য কুকুর পালন করা জায়েয।

শিকার করা, পশু রক্ষা বা ক্ষেত খামার, ঘরবাড়ি পাহারা দেওয়ার উদ্দেশ্য ছাড়া কুকর পোষা হারাম।

আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শস্য ক্ষেতের পাহারা কিংবা পশুর হিফাযতের উদ্দেশ্য ছাড়া অন্য কোন উদ্দেশে কুকুর পোষে, প্রতিদিন তার নেক আমল হতে এক কীরাত পরিমাণ কমতে থাকবে।

(সহীহ বুখারী (তাওহীদ), অধ্যায়ঃ ৪১/ হাদিস নম্বরঃ ২৩২২ হাদিসের মানঃ সহিহ)।


2847 views Answered

Related Questions

Next steps