শরীয়তের দৃষ্টিতে ঈমান কি কমে বাড়ে?
2 Answers
হ্যাঁ ঈমান বাড়ে ও কমে।। উদাহরণ স্বরূপ, সুরা আনফালের ২ নং আয়াতে আল্লাহ বলেন, নিশ্চয় মূ'মিনগন যখন কোরান তেলাওয়া করে তখন তাদের ক্বলবসমূহ প্রকম্পিত হয় এবং তাদের ঈমান বৃদ্ধি পায় ফলে তারা আল্লাহর উপর ভরসা করে।
সৎ আমল করলে ঈমান বৃদ্ধি পায় এবং অবাধ্য ও নাফরমান কাজ করলে ঈমান হ্রাস পায়।
যখন আল্লাহ তাআলার কুরআনের আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পায়।
পবিত্র কুরআনে বলা হয়েছে।
زَادَتْهُمْ إِيْمَانًا
অর্থঃ ‘তাদের ঈমান বৃদ্ধি করে’ অর্থাৎ মুমিন সৎ আমল করলে তার ঈমান বৃদ্ধি পায় আর অবাধ্যমূলক কাজে জড়িত হলে ঈমান কমে যায়।
এ ব্যাপারে উক্ত আয়াত ছাড়াও অনেক আয়াত রয়েছে। যেমন আল্লাহ তাআলা বলেন:
هُوَ الَّذِيْ أَنْزَلَ السَّكِيْنَةَ فِيْ قُلُوْبِ الْمُؤْمِنِيْنَ لِيَزْدَادُوْآ إِيْمَانًا مَّعَ إِيْمَانِهِمْ
অর্থঃ তিনিই সেই সত্তা, যিনি মু’মিনদের অন্তরে প্রশান্তি দান করেন, যাতে তারা তাদের ঈমানের সাথে আরো ঈমান বাড়িয়ে নেয়। (সূরা ফাতহঃ ৪৮:৪)।
আল্লাহ তাআলা আরো বলেন:
لِيَسْتَيْقِنَ الَّذِيْنَ أُوْتُوا الْكِتٰبَ وَيَزْدَادَ الَّذِيْنَ اٰمَنُوْآ إِيْمَانًا وَّلَا يَرْتَابَ الَّذِيْنَ أُوْتُوا الْكِتٰبَ وَالْمُؤْمِنُوْنَ
অর্থঃ যাতে আহলে কিতাবের দৃঢ় বিশ্বাস জন্মে, ঈমানদারদের ঈমান বর্ধিত হয় আর আহলে কিতাব ও মু’মিনগণ যেন সন্দেহ পোষণ না করে। (সূরা মুদ্দাসসিরঃ ৭৪:৩১)।
অনেক সহীহ হাদীস রয়েছে যা প্রমাণ করে সৎ আমল করলে ঈমান বৃদ্ধি পায় ও অসৎ আমল করলে হ্রাস পায়। অতএব ঈমান বৃদ্ধি হ্রাস ও পায় এ বিশ্বাস রাখতে হবে।
এটাই আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদাহ। সকল ইমাম, মুহাদ্দিস, মুফাসসির এ বিষয়ে একমত।
ইমাম বুখারী (রহ) এবং অন্যান্য ইমামগণ এই প্রকারের আয়াতসমূহ দ্বারাই এই দলীল গ্রহণ করেছেন যে, ঈমানের মধ্যে হ্রাস বৃদ্ধি হতে পারে। জমহুর ইমামদের মাযহাব এটাই। এমন কি বলা হয়েছে যে, বহু ইমামের এর উপরই ইজমা রয়েছে। যেমন ইমাম শাফিঈ (রহঃ), ইমাম আহমাদ ইবনে হাম্বল (রহঃ) এবং ইমাম আবু উবাইদ (রহঃ)।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy