মানুষের জীবন কবজ করার পর তার রুহটিকে কি করা হয়?
1 Answers
আল্লাহ বলেন, কখনো নয়, নিশ্চয় পূণ্যবানদের আমলনামা ইল্লিয়ইয়্যীনে। (সুরা মুতাফিফফীন : ১৮)।
ইসলামী বিশ্বাস অনুযায়ী কোনো মানুষ মৃত্যুবরণ করলে তিনি যদি ইমানদার, সৎকর্মশীল হয় তাহলে তার রুহ ‘ইল্লিয়্যিন’ নামক জায়গায় অবস্থান করে বলে কোরআনে কারিমে বর্নিত রয়েছে। তাতে তারা কিয়ামত পর্যন্ত পরম শান্তিতে অবস্থান করবে। হাশরের দিন বিচারকার্য শেষে তাদের জান্নাতে প্রবেশ করানো হবে।
আল্লাহ বলেন, কখনো না, পাপাচারীদের আমলনামা তো সিজ্জীনে আছে। (সুরা মুতাফিফফীন : ৭)।
আর অবিশ্বাসী ও পাপী লোকদের রুহ ‘সিজ্জিন’ নামক জায়গায় অবস্থান করে। এটি একটি বন্দিখানা, এতে তারা হাশরের মাঠে বিচারকার্য শুরু হওয়ার আগ পর্যন্ত অশান্তি ভোগ করতে থাকবে। বিচারকার্য শেষে তাদের জাহান্নামে নিক্ষেপ করা হবে।
এরূপ কোনো কোনো হাদিসমতে শহীদদের রুহ সবুজ পাখির সুরতে আল্লাহর আরশের নিচে উড়তে থাকবে। ছোট শিশুদের রুহও মৃত্যুর পর ঊর্ধ্বাকাশের কোনো আনন্দময় জায়গায় বিচরণ করবে। হাশরের দিবসে সবার দুনিয়াবি শরীরের সঙ্গে রুহ একত্রিত হয়ে পুনরুত্থিত হবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy