1 Answers
“বিবাহ বার্ষিকী”(marriage anniversary) বিবাহিতদের জন্য একটি ভীষণ আবেগ ও স্মৃতিময় সময়ের নাম। নানাজন নানাভাবে দিনটিকে আনন্দময় করে তুলতে চেষ্টা করে। তবে বিবাহ বার্ষিকীতে আপনার জীবনসঙ্গীকে সব থেকে বেশি আনন্দ দিতে পারে আপনার পক্ষ থেকে দেওয়া কোন উপহার।
১) হার্ট আকৃতির লকেট(heart shaped locket)
আপনার সঙ্গীর এই বিশেষ দিনটি আনন্দঘন করে তুলতে তাকে একটি লকেট উপহার দিতে পারেন। যার আকার হবে ‘হার্ট’ সদৃশ আর তাতে খচিত থাকবে দুজনের নামের প্রথম অক্ষর। এটি আপনার সঙ্গী প্রতিনিয়ত ব্যবহার করবে আর আপনার উপহার তাকে সব সময় হাসি খুশি রাখতে সহায়তা করবে।
২) ট্রাভেল টিকেট(travel ticket)
বিবাহ বার্ষিকীতে আপনার সঙ্গীর আনন্দের মাত্রা আরো একটু বাড়িয়ে তুলতে তাকে উপহার হিসেবে দিতে পারেন তার পছন্দের কোন জায়গায় ঘুরতে যাওয়ার ট্রাভেল টিকেট। অবশ্যই সেটা সুন্দর মোড়কে মুড়িয়ে দেবেন যাতে সেটি খুলেই সে অবাক হয়ে যাবে। হতে পারে সেটা দেশের ভেতরের কোন দর্শনীয় স্থানের, কিংবা বিদেশ ভ্রমণের।
৩) ওয়ালেট(wallet)
আপনার সঙ্গীকে বিবাহ বার্ষিকীতে একটি সুন্দর লেদার ওয়ালেট উপহার হিসেবে দিতে পারেন। আপনি সব সময় সব জায়গায় তার সাথে থাকতে বা যেতে না পারলেও আপনার দেওয়া এই উপহারটি ঠিকই তার সাথে সাথে থাকবে। সে যখনই এটি হাতে নেবে আপনার মুখটি তার মনে আসবেই।
৪) ক্যান্ডেল লাইট ডিনার(candle light dinner)
বিবাহ বার্ষিকীর দিনটি আরো স্পেশাল আর রোম্যান্টিক করে তুলতে আপনার সঙ্গীকে নিয়ে যেতে পারেন ক্যান্ডেল নাইট ডিনারে। আর যদি বাইরে যেতে না চান তাহলে নিজেই আয়োজন করে ফেলুন একটি ক্যান্ডেল নাইট ডিনার পার্টির। এটাও হতে পারে আপনার সঙ্গীর জন্য দারুন উপহার। আগামী বিবাহ বার্ষিকী অবধি এই স্মৃতি আপনাকে নিঃসন্দেহে খুশী রাখবে।
৫) আংটি(anniversary ring)
এমন মেয়ে খুব কম আছে যে রিং পরতে পছন্দ করে না। তাই বিবাহ বার্ষিকীতে আপনার জীবনসঙ্গীকে একটি রিং উপহার দিয়ে খুশি করতে পারেন। এটা আপনাকে শতভাগ নিশ্চয়তা দিয়ে বলা যায় সে আপনার দেওয়া এই উপহারটি কখনই নিজের থেকে দূরে রাখবে না।
ভুলে যাবেন না, প্রতিটি বিবাহ বার্ষিকী(marriage anniversary) আসে আপনাদের একঘেঁয়েমি জীবনটা আর সম্পর্কটাকে আরেকটু চাঙ্গা করে দিতে। তাই সম্পর্কের রোমান্স বাড়ানোর এই সুযোগটি হাতছাড়া করবেন না।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy