1 Answers

সেলুলাইটিস্ বেক্টেরিয়াজনিত (কয়েকটি প্রজাতি রয়েছে) ত্বক বা ত্বকের স্তরের তীব্র দাহময় স্থানীয় যোজক কলার রোগ | এটি সাধারণত মুখের ত্বক বা হাটুর নিচের চামড়ায় সংঘটিত হয়| তবে শরীরের অন্যান্য জায়গায় ও হতে পারে | এর লক্ষণ হচ্ছে আক্রান্ত স্থান লাল ও গরম হয়ে যাওয়া এবং অনেক ব্যাথা অনুভব করা| এর চিকিত্সায় প্রধানত এন্টিবায়োটিক ব্যাবহার করা হয় এবং সুস্থ হতে ৪৮ ঘন্টা থেকে ৬ মাস সময় লাগে| সেলুলাইটিস্ বিভিন্ন রোগের ফলে সৃষ্ট শারীরিক অকার্যকারিতা কিংবা ত্বকের বিভিন্ন আক্রান্ত দুর্বলতা থেকেই বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে| যেমন-ডায়াবেটিস, বসন্ত, পোলিও, ত্বক কেটে যাওয়া, বার্ন হওয়া প্রভৃতি কারণে বেক্টেরিয়া সহজে চামড়া আক্রমন করে| সেলুলাইটিস্ মারাত্মক রোগ না হলেও অত্যন্ত পীড়াদায়ক রোগ| খুব অল্প রোগীর ক্ষেত্রে, বেক্টেরিয়া ত্বকের গভীরের স্তরের টিসুতে আক্রমন করে মাংসের ক্ষতি সাধন করে যেটা অনেক মারাত্মক|

4347 views

Related Questions