1 Answers
স্টেট ইউনিভার্সিটি বাংলাদেশের একটি অন্যতম বেসরকারী ইউনিভার্সিটি। ২০০২ সালে PUA এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা লাভ করে। তত্কালীন বাংলাদেশের প্রধানমন্ত্রীর নিকট থেকে অনুমতি পাওয়ার পরপরই ২০০৩ সালের ৪ জানুয়ারী স্টেট ইউনিভার্সিট অব বাংলাদেশ তার কার্যক্রম আরম্ভ করে। এখানে প্রচলিত কোর্সগুলো হচ্ছে Undergraduate program, Graduate program এবং Certificate Course. ঢাকা জেলার ধানমন্ডিতে স্টেট ইউনিভার্সিটি অবস্থিত।
ঠিকানা এবং অবস্থান
|
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ |
|
|
নিজস্ব ক্যাম্পাস: ৭৭ সাত মসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা। |
ক্যাম্পাস ২: বাড়ি ২৬২/এ, রোড ২৭, ধানমন্ডি, ঢাকা। |
|
ফোন: ৮৮০-২-৮১৫১৭৮৩-৫, ৯১২৮৩২৯, ৯১২৫৬৭১, ৮১২৬২৭২-৩, ৮১৫৬৫২০ ফ্যাক্স: ৮১২৩২৯৬ মোবাইল: ০১৭১১-২২৮৯০০ ইমেইল: [email protected] ওয়েব: www.sub.edu.bd |
|
অনুষদগুলো
|
School of Business & Social Studies |
|
|
01. |
|
|
02. |
|
|
03. |
|
|
School of Science & Technology |
|
|
01. |
|
|
02. |
|
|
03. |
|
|
School of Health Science |
|
|
01. |
|
|
02. |
|
|
03. |
|
|
04. |
|
|
05. |
|
পরিচালিত প্রোগ্রামগুলো
|
আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রাম |
গ্রাজুয়েট প্রোগ্রাম |
||
|
০১. |
B. Arch Bachelor of Architecture |
০১. |
|
|
০২. |
০২. |
MA English |
|
|
০৩. |
০৩. |
MBA Executive |
|
|
০৪. |
০৪. |
MBA Regular |
|
|
০৫. |
০৫. |
||
|
০৬. |
০৬. |
||
|
০৭. |
B. Pharm Bachelor of Pharmacy |
০৭. |
M. Pharm Master of Pharmacy |
|
০৮. |
০৮. |
||
ভর্তি ফরম
এই বিশ্ববিদ্যালয়ে বছরের তিনটি সেমিস্টারে শিক্ষার্থী ভর্তি করে থাকে। সেমিস্টারগুলো হলো Spring, Summer এবং Fall. ভর্তির আবেদন ফরম অফিস থেকে অথবা বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট থেকে ডাউনলোড করে নিতে হয়। আবেদন ফরম ডাউনলোড করুন (http://www.sub.edu.bd/downloads/SBSS.pdf)। ভর্তি ফরমের মূল্য ৭৫০ টাকা। ভর্তির আবেদন পত্রটি যথাযথভাবে পূরন করে প্রয়োজনীয় সংখ্যক ছবি, প্রাতিষ্ঠানিক পরীক্ষার সনদের অনুলিপি, ভোটার আইডি কার্ডের অনুলিপি, প্রশংসা পত্র, চারিত্রিক সনদ ফরমের সংগে সংযুক্ত করতে হয়। ওয়েব সাইট থেকে ফরম ডাউনলোড করলে বিশ্ববিদ্যালয় বরাবর ৭৫০ টাকার পে-অর্ডার করে জমা দিতে হয়। ফরম জমা দেওয়ার সময় ভর্তি পরীক্ষার সময় এবং তারিখ জানিয়ে দেওয়া হয়। ভর্তি সংক্রান্ত যে কোন তথ্য জানতে [email protected] এই ঠিকানায় মেইল করতে পারেন।
ভর্তি যোগ্যতা
|
Department of Business Studies |
|
|
আন্ডারগ্রাজুয়েট প্রোগাম (বিবিএ) |
গ্রাজুয়েট প্রোগ্রাম (এমবিএ) MBA |
|
রেগুলার এমবিএ যেকোন বিষয়ে গ্রাজুয়েট। সর্বনিম্ন ৬ পয়েন্ট পেতে হবে। (প্রথম বিভাগ ৩ পয়েন্ট এবং দ্বিতীয় বিভাগ ২ পয়েন্ট) এক্সিকিউটিভ এমবিএ উপরোক্ত যোগ্যতা সহ এক্সিকিউটিভ বা ম্যানেজমেন্ট পর্যায়ে ২ বছরের কাজের |
|
Department of Computer Science and Engineering |
|
|
আন্ডারগ্রাজুয়েট প্রোগাম (সিএসই) |
আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রাম (সিএসআইটি) Bachelor of Computer Science and Information Technology (CSIT) |
|
|
|
Department of Architecture |
|
আন্ডারগ্রাজুয়েট প্রোগাম (আর্কটেকচার) B.Sc. (Hons) in Architecture |
|
|
Department of Law |
Department of Environmental Science |
|
আন্ডারগ্রাজুয়েট প্রোগাম (স্নাতক) LL.B. (Hons.) |
গ্রাজুয়েট প্রোগ্রাম (স্নাতকোত্তর) MS degree in Environmental Science |
|
যে কোন বিষয়ে গ্রাজুয়েট। তবে Environmental Science, Medical Science, Environmental Studies, Chemistry, Soil Science, Applied Chemistry, Geology, Biochemistry, Zoology, Botany, Forestry, Geography Engineering, Business, Economics, Social Science & Agriculture বিষযে আন্ডারগ্রাজুয়েট ডিগ্রীধারীরা আবেদন করতে পারে। |
|
Department of English Studies |
|
||
|
আন্ডারগ্রাজুয়েট প্রোগাম (স্নাতক) (BA in English) |
গ্রাজুয়েট প্রোগ্রাম (স্নাতকোত্তর) |
|
|
|
০১. |
MA(Preliminary) in English সর্বনিম্ন ৬ পয়েন্ট সহ যেকোন বিষয়ে গ্রাজুয়েট। |
|
|
০২. |
MA (Final) in English Liteature বিএ অনার্স (ইংলিশ) দ্বিতীয় বিভাগ বা সিজিপিএ ২.৫। এম এ (প্রিলি) (ইংলিশ) দ্বিতীয় বিভাগ বা সিজিপিএ ২.৫। |
||
|
০৩. |
MA (Final) in Applied Linguistics & English Language Teaching বিএ অনার্স (ইংলিশ) দ্বিতীয় বিভাগ বা সিজিপিএ ২.৫। এম এ (প্রিলি) (ইংলিশ) দ্বিতীয় বিভাগ বা সিজিপিএ ২.৫। এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চ জিপিএ গ্রেড ৪.০০ পেতে হবে। |
||
|
Department of Public Health |
Food Science, Technology and Nutrition |
|
গ্রাজুয়েট প্রোগ্রাম (স্নাতকোত্তর) Master of Public Health (MPH) Program |
গ্রাজুয়েট প্রোগ্রাম (স্নাতকোত্তর) |
|
|
ভর্তি প্রক্রিয়া
ভর্তি ফরম জমা দেওয়ার সময় ভর্তি পরীক্ষার সময়সূচী জানিয়ে দেওয়া হয়। পূর্বের পাশকৃত পরীক্ষার পাঠ্যবই থেকে ভর্তি পরীক্ষার প্রশ্ন প্রণয়ন করা হয়। ভর্তি পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড থেকে অথবা ওয়েব সাইট থেকে জানা যায়। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের বিভাগ অনুযায়ী ভর্তি ফি, টিউশন ফি, সেমিস্টার ফি সহ অন্যান্য আনষাঙ্গিক ফি প্রদান করে ভর্তি হতে হয়। যে কোন বিষয়ে অনার্স কোর্সে ভর্তি হওয়ার সময় ২০,০০০ টাকা পরিশোধ করতে হয়। নিম্নে কয়েকটি বিভাগের সেমিস্টার ফি উল্লেখ করা হলো:
|
ক্রমিক নং |
বিভাগের নাম |
সেমিস্টার ফি |
|
০১. |
অর্থনীতি |
২৫০০ টাকা। |
|
০২. |
ইংরেজী |
৩০০০ টাকা। |
|
০৩. |
বিবিএ |
৪৫০০ টাকা। |
|
০৪. |
আর্কিটেকচার |
৩০০০ টাকা। |
|
০৫. |
সিএসই |
৪৫০০ টাকা। |
|
০৬. |
ইটিই |
৩০০০ টাকা। |
|
০৭. |
এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট |
২৫০০ টাকা। |
|
০৮. |
এনভায়রনমেন্টাল সাইন্স |
৩০০০ টাকা। |
|
০৯. |
বায়োটেকনোলজি |
৪০০০ টাকা। |
|
১০. |
ফার্মেসী |
৪০০০ টাকা। |
|
১১. |
এমবিএ |
৫৫০০ টাকা। |
|
১২. |
ইএমবিএ |
৬০০০ টাকা। |
|
১৩. |
এমএস ইটিই |
৪২২৫ টাকা। |
|
১৪. |
এমএস সিএসই |
৪২২৫ টাকা। |
|
১৫. |
এম এস ইন বায়োটেকনোলজী |
৪২২৫ টাকা। |
স্বাস্থ্য সেবা
শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রভাষক, অধ্যাপক সহ সকলের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে নিজস্ব মেডিক্যাল সেন্টার রয়েছে। মেডিক্যাল সেন্টারে রয়েছেন দায়িত্ব প্রাপ্ত মেডিকেল অফিসার।
কম্পিউটার ক্লাব
এখানে নিজস্ব কম্পিউটার ক্লাব রয়েছে। পড়াশুনার পাশাপাশি শিক্ষার্থীগনকে দক্ষ জনশক্তিতে রুপান্তর করার জন্য কম্পিউটার ক্লাবটি কাজ করে থাকে। শিক্ষার্থীরা যাতে পড়াশুনার পাশাপাশি বা পড়াশুনা শেষে দেশীয় এবং আন্তর্জাতিক চাকরীর বাজারে নিজেকে যোগ্যতা সম্পন্ন করে তুলতে পারে সেজন্য এখানে কম্পিউটারের বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন মেয়াদী প্রফেশনাল কোর্সের আয়োজন করা হয়।
ল্যাঙ্গুয়েজ ক্লাব
এখানে বিশ্বের বিভিন্ন ভাষা উপর স্বল্প এবং দীর্ঘমেয়াদী কোর্স করানো হয়। যেসকল ভাষার উপর প্রফেশনাল কোর্স করানো হয় সেগুলো হলো; ইংরেজী, চাইনীজ এবং ফ্রান্স।
সেন্ট্রাল লাইব্রেরী
বিশ্ববিদ্যালয়ের নিজস্ব লাইব্রেরীতে বিভিন্ন বিষয়ের উপর প্রায় ১১০০০ টি বই এবং ৩৫০ টির বেশী শিক্ষামুলকা সিডি সংগ্রহ রয়েছে। এখানে দেশী এবং বিদেশী ১২টি জাতীয় দৈনিক এবং সাপ্তাহিক এবং মাসিক পত্রিকা রাখা হয়। লাইব্রেরীটি সপ্তাহের শনিবার থেকে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকে। শুক্রবার দিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকে। শিক্ষার্থী ভর্তির সময় তার কোর্সের মেয়াকাল পর্যন্ত লাইব্রেরী কার্ড সংগ্রহের মাধ্যমে লাইব্রেরী সুবিধা ভোগ করে থাকে। সেমিষ্টার ফি প্রদানের সময় লাইব্রেরী কার্ড সংগ্রহ করে নিতে হয়। কর্মঘন্টা চলাকালীন সময়ে ছাত্র-শিক্ষকগন তাদের প্রয়োজনীয় বইটি নির্দিষ্ট সময়ে জন্য লাইব্রেরী থেকে বাড়িতে নিতে পারেন।
বিশ্ববিদ্যালয়ে বার্ষিক ছুটি সম্পর্কে জানতে ক্লিক করুন।