1 Answers
সিটি ইউনিভার্সিটি বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারী বিশ্ববিদ্যালয়। ২০০২ সালে এটি প্রতিষ্ঠা লাভ করে। এখানে বিবিএ, সিএসইসহ স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হয়। শিক্ষার্থীদের জন্য এখানে ‘ডে’ এবং ‘ইভিনিং’ ২টি শিফট রয়েছে। ‘ডে’ শিফটে অনার্সের ক্লাস এবং মাস্টার্সের ক্লাস ডে ও ইভেনিং উভয় শিফটে নেওয়া হয়। ফলাফল প্রদানে গ্রেডিং পদ্ধতি অনুসরণ করা হয়। সিটি ইউনিভার্সিটি অধ্যয়নরত মেধাবী এবং গরীব শিক্ষার্থীদের আলহাজ্জ্ব মকবুল হোসেন ফাউন্ডেশনের স্কলারশীপ প্রদান করে থাকে।
|
একাডেমিক সহযোগী প্রতিষ্ঠান |
||
|
সাউদার্ন ইউনিভার্সিটি, লুইজিয়ানা, ইউএসএ |
উইচিতা স্টেট ইউনিভার্সিটি, ইউএসএ |
ডাবলিন সিটি ইউনিভার্সিটি, ডাবলিন, আয়ারল্যান্ড |
ঠিকানা এবং অবস্থান
|
সিটি ইউনিভার্সিটি |
|
|
বুলু ওশিন টাওয়ার ৪০ কামাল আতাতূর্ক এভিনিউ, বনানী ঢাকা ১২১৩, বাংলাদেশ। ফোন: ৯৮৯৩৯৮৩, ৯৮৬১৫৪৩, ফ্যাক্স: ৮৮৫৯৫৯৭ |
ওয়েব সাইট: www.cityuniversity.edu.bd ই-মেইল: [email protected] |
- ঢাকার আশুলিয়ায় সিটি ইউনিভার্সিটির নিজস্ব ক্যাম্পাস রয়েছে।
|
বিভাগ গুলো |
||
|
বিজনেস এডমিনিষ্ট্রেশন বিভাগ |
কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ |
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ |
|
ইংরেজী বিভাগ |
আইন বিভাগ |
সমাজ বিজ্ঞান বিভাগ |
পরিচালিত স্নাতক এবং স্নাতকোত্তর প্রোগ্রাম এবং খরচ
|
ক্রমিক নং |
প্রোগ্রামের নাম |
মেয়াদ |
ক্রেডিট সংখ্যা |
মোট খরচ |
|
০১. |
বিজনেস এডমিনিষ্ট্রেশন (বিবিএ) |
৪ বছর |
১২৪ |
২,২০,৪০০ টাকা |
|
০২. |
বিএসসি ইন কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) |
৪ বছর |
১৪৪ |
২,৩৬,৬০০ টাকা |
|
০৩. |
বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (বিএসটিই)- ডে শিফট |
৪ বছর |
১৫৪ |
২,৯৫,৮০০ টাকা |
|
০৪. |
বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (বিএসটিই)- ইভনিং শিফট |
৪ বছর |
১৩১ |
২,৫২,৭০০ টাকা |
|
০৫. |
বিএসএস অনার্স ইন সোসিয়াল ওয়েলফেয়ার এন্ড সোসিয়াল ওয়ার্কস |
৪ বছর |
১২৪ |
২,২০,০০০ টাকা |
|
০৬. |
এলএলবি অনার্স |
৪ বছর |
১৩০ |
১,৯১,০০০ টাকা |
|
০৭. |
এক্সিকিউটিভ এমবিএ |
১.৫ বছর |
৪৮ |
৯৯,০০০ টাকা |
|
০৮. |
এলএলবি পাস কোর্স |
২ বছর |
-- |
৬৪,০০০ টাকা |
|
০৯. |
বিএ ইন ইংলিশ |
৪ বছর |
১২০ |
১,১৮,০০০ টাকা |
|
১০. |
এমবিএ |
২ বছর |
৬০ |
১,২০,০০০ টাকা |
|
১১. |
বিএসসি অনার্স ইন নার্সিং |
৪ বছর |
১২০ |
২,১৫,০০০ টাকা |
|
১২. |
মাষ্টার্স ইন ইংলিশ |
১ বছর + |
-- |
৫১,১০০ টাকা |
|
১৩. |
ডিপ্লোমা ইন টেক্সটাইল |
-- |
-- |
১,৪৯,০০০ টাকা |
|
১৪. |
ডিপ্লোমা ইন সিএসই |
-- |
-- |
১,৩৩,০০০ টাকা |
নন ডিগ্রী প্রোগ্রাম
এখানে অধ্যয়নরত শিক্ষার্থীগন তাদের প্রফেশনাল ক্যারিয়ার গঠনে নিম্নে উল্লেখিত নন ডিগ্রী প্রোগ্রামগুলোতে দক্ষতা অর্জন করে থাকে। উল্লেখ্য যে, নিচের প্রোগ্রামগুলো করার জন্য শিক্ষার্থীকে পৃথক কোন ফি পরিশোধ করতে হয়না।
|
ক্রমিক নং |
প্রোগ্রামের নাম |
|
০১. |
ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সী প্রোগ্রাম |
|
০২. |
ইংলিশ ফর এক্সিকিউটিভ |
|
০৩. |
ইলেক্ট্রনিক কমার্স |
|
০৪. |
ফিন্যান্সিয়াল মডেলিং |
|
০৫. |
একাউন্টিং প্যাকেজেস |
|
০৬. |
অপারেশন ম্যানেজমেন্ট |
টিউশন ফি এবং অন্যান্য
|
ক্রমিক নং |
প্রোগ্রামের নাম |
ভর্তি ফি |
টিউশন ফি প্রতি ক্রেডিট |
সেমিষ্টার ফি |
|
০১. |
বিবিএ |
১০,০০০ টাকা |
১,৬০০ টাকা |
১২,০০০ টাকা |
|
০২. |
বিএসটিই (ডে শিফট) |
১০,০০০ টাকা |
১,৭০০ টাকা |
২৪,০০০ টাকা |
|
০৩. |
বিএসটিই (ইভিনিং শিফট) |
১০,০০০ টাকা |
১,৭০০ টাকা |
২০,০০০ টাকা |
|
০৪. |
বিসিএসই (ডে) |
১০,০০০ টাকা |
১,৪০০ টাকা |
১২,০০০ টাকা |
|
০৫. |
বিসিএসই (ইভনিং) |
১০,০০০ টাকা |
১,৪০০ টাকা |
৯,০০০ টাকা |
|
০৬. |
এমবিএ |
১২,০০০ টাকা |
১,৫০০ টাকা |
১৮,০০০ টাকা |
|
০৭. |
ইএমবিএ |
১২,০০০ টাকা |
১,৫০০ টাকা |
১৫,০০০ টাকা |
|
০৮. |
বিএ অনার্স ইংলিশ |
১০,০০০ টাকা |
৭০০ টাকা |
১২,০০০ টাকা |
|
০৯. |
এলএলবি অনার্স |
১০,০০০ টাকা |
৯৫০ টাকা |
১২,০০০ টাকা |
|
১০. |
বিএসএস অনার্স |
১০,০০০ টাকা |
৭০০ টাকা |
২৪,০০০ টাকা |
|
১১. |
এমএ ইংলিশ |
১০,০০০ টাকা |
৯০০ টাকা |
৬,০০০ টাকা |
|
১২. |
এলএলবি (পাস কোর্স) |
১০,০০০ টাকা |
৮০০ টাকা |
৬,০০০ টাকা |
- আবেদন ফর্ম এবং আইডি কার্ড বাবদ ৪০০ টাকা পরিশোধ করতে হয়।
|
একাডেমিক সেমিষ্টার |
||
|
স্প্রিং |
সামার |
ফল |
|
জানুয়ারী থেকে এপ্রিল |
মে থেকে আগষ্ট |
সেপ্টেম্বর থেকে ডিসেম্বর |
স্কলারশীপ বা বৃত্তি বা বিশেষ ছাড়
ভাল ফলাফলের ভিত্তেতে এখানকার শিক্ষার্থীরা ১০০% পর্যন্ত বৃত্তি পেতে পারে। এসএসসি ও এইচএসসি–তে জিপিএ ৫ (গোল্ডেন) প্রাপ্তরা ১০০%, ৪.৮০-৪.৯৯ প্রাপ্তরা ৭৫%, ৪.৫০-৪.৯০ প্রাপ্তরা ৫০% এবং ৪.০০-৪.৪৯ প্রাপ্তরা ২৫% বৃত্তি সুবিধা পাবে। তাছাড়া পর পর দুই সেমিস্টারে ৩.৭৫ আউট অব ৪ পেলে পরের সেমিস্টারে ১০০% বৃত্তি সুবিধা পাবে। আলহাজ্ব মকবুল হোসেন ফাউন্ডেশন কর্তৃক এখানে কৃতি এবং মেধাবী শিক্ষার্থীদের স্কলারশীপ প্রদান করা হয়।
নতুন শিক্ষার্থীগন নিম্নে উল্লেখিত গ্রেড পয়েন্টের ভিত্তিতে বিশেষ ছাড় পেয়ে থাকেন
|
ক্রমিক সংখ্যা |
এইচএসসি তে প্রাপ্ত গ্রেড পয়েন্ট |
টিউশন ফি পরিশোধে ছাড়ের হার |
|
০১. |
৪.৮০ – ৫.০০ |
১০০% |
|
০২. |
৪.৫০ – ৪.৭৯ |
৮০% |
|
০৩. |
৪.০০ – ৪.৪৯ |
৬০% |
|
০৪. |
৩.৫০ – ৩.৯৯ |
২৫% |
|
০৫. |
৩.০০ – ৩.৪৯ |
১০% |
- সহোদর-সহোদরার ক্ষেত্রে টিউশন ফি পরিশোধে ৫০% ছাড় পাওয়া যায়।
- ছাত্রীদের ক্ষেত্রে টিউশন ফি পরিশোধে ১০% ছাড় পাওয়া যায়।
বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীরা নিম্নে উল্লেখিত গ্রেড পয়েন্টের ভিত্তিতে বিশেষ ছাড় পেয়ে থাকে
|
ক্রমিক সংখ্যা |
সেমিষ্টার পরীক্ষায় প্রাপ্ত গ্রেড পয়েন্ট |
টিউশন ফি পরিশোধে ছাড়ের হার |
|
০১. |
৪.০ |
৬০% |
|
০২. |
৩.৬০ |
৩০% |
ভর্তি যোগ্যতা
|
বিবিএ, সিএসই, বিএ |
|
|
বিএসটিই (ডে শিফট) |
|
|
বিএসটিই (ইভিনিং শিফট) |
|
|
এমবিএ |
|
ভর্তি কার্যক্রম
সিটি ইউনিভার্সিটি –তে ভর্তি ইচ্ছুক ছাত্র-ছাত্রীরা এ্যাডমিট অফিস থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবে ৪০০ টাকার বিনিময়ে। আবেদনপত্রটি যথাযথভাবে পূরণ করে অফিসে জমা করলে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে। তাছাড়া কোন শিক্ষার্থী ইচ্ছা করলে অনলাইনের মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন। আবেদন পত্রটি যথাযথভাবে পূরণ করে ৪০০ টাকা সহ অফিসে জমা করতে হয়। ভর্তি পরীক্ষায় নির্বাচিত ছাত্র-ছাত্রীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পায়। ভর্তির জন্য এসএসসি ও এইচএসসি পরীক্ষার মার্কসীটের ফটোকপি, ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হয়।
|
ভর্তির জন্য যোগাযোগ |
|
ফারজানা রহমান নাসিমা আখতার সিটি ইউনিভার্সিটি ৪০, কামাল আতাতূর্ক এভিনিউ, বনানী, ঢাকা ১২১৩। ফোন: ৯৮৯৩৯৮৩. ৯৮৬১৫৪৩, ৮৮৩৬৭৮২, ৯৮৮৫৮৪৮ এক্স: ১১২ ফ্যাক্স: ৮৮৫৯৫৯৭, ইমেইল: [email protected] |
ভর্তি কার্যক্রম সম্পর্কে আরো জানতে এখানে ক্লিক করুন
ক্রেডিট ট্রান্সফার
সিজিপিএ ন্যূনতম ৩.৭০ থাকলে কোন শিক্ষার্থী ইচ্ছা করলে অন্য কোন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ক্রেডিট ট্রান্সফার করতে পারবেন।
লাইব্রেরী
এই বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরী ভবন এডমিন ভবনের ২য় তলায় অবস্থিত। প্রায় ১০০ জন ছাত্র-ছাত্রীর এখানে পড়ার ব্যবস্থা রয়েছে। এখানে প্রায় ২,০০০ বই রয়েছে। লাইব্রেরী সকাল ৮.০০-রাত ৮.০০ টা পর্যন্ত খোলা থাকে।
ক্যাম্পাস জব সুবিধা
এখানে অধ্যয়নরত শিক্ষার্থীরা দৈনিক ভিত্তিতে ক্যাম্পাস জব সুবিধা পেয়ে থাকে। ক্যাম্পাস জবগুলো সাধারত তথ্যপ্রযুক্তি সম্পর্কিত হয়ে থাকে। ক্যাম্পাস জব পেতে একজন শিক্ষার্থীকে ডাটা এন্ট্রিতে দক্ষ হতে হয়, ইংরেজী সম্পর্কে সাধারন জ্ঞান অর্জন করতে হয় এবং সত্চরিত্রের অধিকারী হতে হয়। সিটি ইউনিভার্সিটি প্রথম দিকে ১৫টি পার্ট টাইম জব নিয়ে এই ক্যাম্পাস জব সুবিধা শুরু করে। বর্তমানে সারা বছর জুড়ে ২৪ ঘন্টা ১০০ এরও বেশী পার্ট টাইম জবের ব্যবস্থা করা হয়েছে।
অন্যান্য সুবিধা
- বিনোদন প্রেমী শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্রিকেট, ফুটবল ও সাইবার গেইমসহ বিভিন্ন রকমের খেলার আয়োজন করে থাকে। এই প্রতিষ্ঠানটির নিজস্ব কোন মাঠ নেই, ভাড়া করা মাঠে এসব খেলা সম্পাদিত হয়।
- ১০ বত্সর মেয়াদী শিক্ষা ঋণ পাওয়া যায়।
- গরীব, মেধাবী শিক্ষার্থীদের জন্য স্কলারশীপ এবং পার্ট টাইম জব সুবিধা।
সিটি ইউনিভার্সিটির বার্ষিক ছুটির দিনগুলো
- পবিত্র আশুরা
- বিজয় দিবস
- ঈদ উল ফিতর
- ঈদ উল আযহা
- জন্মাষ্টমী
- শব ই বরাত
- আন্তর্জাতিক শ্রমিক দিবস
- সকল সরকারি ছুটির দিন
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy