1 Answers
গোপনাঙ্গে চুলকানি এর কারন মুলত চত্রাকা বা ব্যাক্টেরিয়া সংক্রমণ হওয়া যার কারনে সাদা স্রাব সহ যোনি চুলকানি, প্রস্রাবে জ্বালাপোড়া হয়ে থাকে।এর জন্য আপনি কিছু নিয়মকানুন মেনে চলবেন তা হলো
সুষম খাবার খেতে হবে সবসময়। - সবসময় ন্যাচারাল ফাইবারের প্যান্টি পড়ুন । সুগন্ধিযুক্ত স্যানিটারি সামগ্রী ব্যবহার এড়িয়ে চলুন। - প্য্যান্টি গরম জলে ধুতে হবে। - ভেজা কাপড়ে বেশিক্ষণ থাকবেন না। আপনি লবন মিশানো হালকা গরম পানি দিয়ে দিনে দুইবার যোনি পরিস্কার করবেন (সকাল ও রাতে) রঙীন ও বেশি সুগন্ধিযুক্ত টয়লেট টিস্যু ও সাবান যৌনাঙ্গে ব্যবহার করবেন না। ভেজা কাপড় পরে বেশিক্ষণ থাকবেন না। গোসল বা ব্যায়ামের পর যত তাড়াতাড়ি সম্ভব ভেজা কাপড়টি পাল্টে নিবেন। আপনার যৌনাঙ্গ পরিষ্কার রাখুন সবসময়। আর প্রসাব বা পায়খানা করার সময় হাত দিয়ে সামনে থেকে পেছনে এই নিয়মে পরিষ্কার করতে হবে। খেয়াল রাখবেন পায়খানার রাস্তার জীবাণু যেন যোনিতে না লাগে। সুতির কাপড় দিয়ে তৈরি অন্তর্বাস বা পেন্টি পরুন। ওজন কমান। যোনি আর্দ্র ও ভেজা রাখবেন না। মাসিকের সময় নোংরা কাপড় ব্যবহার করবেন না। পরিষ্কার প্যাড ব্যবহার করুন। নিয়মিত গোসল করুন। রাতে প্যাড পরে ঘুমাবেন না ও রাতে হালকা গরম পানি দিয়ে যোনি পরিস্কার করে ঘুমাবেন - সবসময়ে যৌনাঙ্গ শুঁকনো রাখার চেষ্টা করুন। - প্রয়োজনে নারকেল তেল বা টি- ট্রি অয়েল ব্যাবহার করুন কিছুটা জ্বালার উপশম হবে।
অতিরিক্ত চুলকানি তে হেলাফেলা না করে গাইনি ডাক্তারের শরণাপন্ন হতে হবে। কোনোভাবেই এসব এর ঔষধ ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না। সুস্থ্য থাকুন সচেতন থাকুন।ধন্যবাদ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy