যোনি চুলকানি ও সাদা স্রাব যায়?
আমি অবিবাহিতা মেয়ে বয়স ১৭+ আমার প্রস্রাব পথ চুলকায় ও সাদা স্রাব যায় মাঝে মাঝে আমি কি করবো লজ্জ্বায় লাগে আম্মুকে বলতে পারি না।
3839 views
1 Answers
আসলে সাদা স্রাব হতে পারে যোনিতে ছত্রাক ইনফেকশন এর কারনে যার কারনে যোনি চুলকায় ও সাদা স্রাব যায়।আর এই ইনফেকশন এর কারনে সাদা স্রাব যেতে পারে আবার অনিয়মিতভাবে পিরিয়ড হতে পারে। আপনি বেশ কিছু নিয়ম মেনে চলুন।
- আপনি লবন মিশানো হালকা গরম পানি দিয়ে দিনে দুইবার যোনি পরিস্কার করবেন (সকাল ও রাতে)
- রঙীন ও বেশি সুগন্ধিযুক্ত টয়লেট টিস্যু ও সাবান যৌনাঙ্গে ব্যবহার করবেন না।
- ভেজা কাপড় পরে বেশিক্ষণ থাকবেন না। গোসল বা ব্যায়ামের পর যত তাড়াতাড়ি সম্ভব ভেজা কাপড়টি পাল্টে নিবেন।
- আপনার যৌনাঙ্গ পরিষ্কার রাখুন সবসময়। আর প্রসাব বা পায়খানা করার সময় হাত দিয়ে সামনে থেকে পেছনে এই নিয়মে পরিষ্কার করতে হবে। খেয়াল রাখবেন পায়খানার রাস্তার জীবাণু যেন যোনিতে না লাগে।
- সুতির কাপড় দিয়ে তৈরি অন্তর্বাস বা পেন্টি পরুন।
- ওজন কমান।
- যোনি আর্দ্র ও ভেজা রাখবেন না।
- মাসিকের সময় নোংরা কাপড় ব্যবহার করবেন না। পরিষ্কার প্যাড ব্যবহার করুন।
- নিয়মিত গোসল করুন।
- রাতে প্যাড পরে ঘুমাবেন না ও রাতে হালকা গরম পানি দিয়ে যোনি পরিস্কার করে ঘুমাবেন।
এই সমস্যার জন্য অবশ্যই একজন গাইনি যৌন রোগ বিশেষজ্ঞের কাছে যাবেন। অবহেলা করবেন না বা লজ্জা পাবেন না। কারণ এর ফলে পরবর্তীতে আরও খারাপ কিছু হতে পারে ।আর অতিরিক্ত সাদা স্রাব গেলে শরীর শুকিয়ে যায় চোখ ও গাল বসে যায় মুখ ফ্যাকাসে হয়ে যায়, খাবারে অরুচি লাগে,মাসিক ঠিক মত হয় না, সবার সাথে মিশতে ইচ্ছে করে না, ইত্যাদি কিছু মানুসিক ও শারীরিক ভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন তাই প্লিজ নিজের ফ্যামিলিকে জানিয়ে দিন। আপনি না বললে আপনার ভাবি, বা আপুদের মাধ্যমে আপনার আম্মুকে জানিয়ে দিন।
আপু একটা কথা মনে রাখবেন বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে মাসিকে ঝামেলা,সাদা স্রাব,অনিয়মিত মাসিক, কালো মাসিকের রক্ত বিভিন্য রকমের গোপন সংক্রান্ত সমস্যা গুলো কখনোই অবহেলা করা উচিৎ নয়। তাই যত সম্ভব চিকিৎসা ও সেবা নিন সুস্থ্য থাকুন।
আশা করি পরবর্তী সমস্য গুলো আমাদের জানিয় দিবেন চেস্টা করবো সঠিক পরামর্শ দিতে।
ধন্যবাদ।
3839 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy