আজকে 11 দিন হয় আমার মেন্স ভালো হচ্ছে না কি করনীয় হেল্প মি?
আসসালামু আলাইকুম ......
আমি খুব সমস্যায় ভুগছি আশাকরি অভিজ্ঞরা আমাকে হেল্প করবেন, আমার মেন্স চার দিন হয়ে গেছে পুরোপুরি ভালো হয়ে যায় পাঁচ দিনের দিন আমি স্বামীর সাথে সহবাস করে সহবাস করার পর হঠাৎ দেখি রক্ত বের হয়েছে তারপর আমি নরপিল ১ ইমারজেন্সি পিল খায় তারপরে আজকে 11 দিন হয় কিন্তু মেন্স ভালো হচ্ছে না, এতে খুব টেনশনে আছি আমি কিভাবে সমাধান পেতে পারি কিভাবে মেন্স বন্ধ করা যায় প্লিজ হেল্প মি
2496 views
2 Answers
প্রথমত আপনার পিরিয়ড ৪ দিনের মতই স্বাভাবিক ভাবেই ভালো হয়ে যায় কিন্তু ৫ দিনের মাথায় প্রটেকশন ব্যতীত মিলনের ফলে ইমার্জেন্সি পিল সেবন করেন এর পর আবার ১১ দিন যাবত অস্বাভাবিক পিরিয়ডের রক্তপাত হচ্ছে। এর মূলত কারন হলো ইমার্জেন্সি পিল সেবন করা।
আসলে বেশির ভাগ ক্ষেত্রে ইমার্জেন্সি পিল সেবন করা নারীদের অস্বাভাবিক ভাবে বা অনিয়মিতভাবে পিরিয়ড হয়ে থাকে যার কারনে নানান সমস্যার সম্মুখীন হয়। সেক্ষেত্রে শারীরিক দুর্বলতা থেকেই যায়।
অতিরিক্ত ও অস্বাভাবিক পিরিয়ডের রক্তপাত হলে রক্তশল্পতা ও শারীরিক দুর্বলতা,ভিটামিন আয়রনের অভাব, সমস্যা দেখা দিতে পারে।তাই যত সম্ভব একজন গাইনি চিকিৎসক এর পরামর্শ নিয়ে রক্তপাত বন্ধ করানো ব্যবস্থা করুন। এই অবস্থায় পানি বেশি পান করবেন ও পুষ্টিকর খাবার ও আপেল, খেজুর ও কমলা খাবেন আশা করি সুস্থ্য থাকবেন।
ধন্যবাদ ।
2496 views
Answered
মেন্স সাধারণত ৫-৭ দিন স্থায়ী হয়। আপনি বলেছেন আপনার মেন্স ৪ দিন থাকে। ৫ দিনের দিন আপনারা মিলিত হন এবং পিল সেবন করে। তাঁর পর থেকে আজ ১১ দিন হয়ে যায় তবূও মেন্স ভাল হয় না। আমার মনে হয় মূলত পিল সেবন করার জন্য এই রকম টা হয়েছে। আপনি নিকটতম সরকারি হাসপাতালে যেয়ে এক জন গাইনোকলজিস্ট এর সাথে পরামর্শ নিন। আশা করছি সমাধান পাবেন।
2496 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy