এম এম কীট সম্পর্কে জিজ্ঞাসা?

আমার স্ত্রী গত ৪-৫ দিন আগে MM Kit সেবন করেছিলো,অনাকাঙ্ক্ষিত  গর্ভপাত করতে. সে সম্পর্কে আমার কিছু প্রশ্ন ছিলো পারলে উওর দিবেন. ১।২য় দিনের মেলাটোল ওষুধ ৪ টা খাবার ২৪ ঘন্টার কাছাকাছি সময়ে পেটে খুব ব্যথা অনুভব করে ও বাথরুম থেকে এসে জানায় লাল জমাটবাধা রক্ত ও কিছুটা ছোট্ট পুতুল টাইপ বের হয়েছে যা বের হবার সময় খুব ব্যথা হচ্ছিলো,ওটা বের হবার পর থেকে আলহামদুলিল্লাহ পেট ব্যথা ধীরে ধীরে কমতে শুরু করে,এবং আগের দিন গুলার মত বমি বমি ভাব অনেকটাই কমতে থাকে.এই বিষয়টা একটু বলবেন প্লিজ। ২।আমার স্ত্রীর খুব চুল পরছে ওষুধ টা খাবার পর থেকে,আর আজ ২ দিন যাবত তিব্র মাথা ব্যথা ও মাথা ঘুরাচ্ছে,এই অবস্থাটা কমাতে কি ওষুধ সেবন করতে পারবে? ৩।ওশুধ খাবার ১ম ৩ দিন খুব রক্তপাত হয়,তারপর আলহামদুলিল্লাহ ধীরে ধীরে রক্তপাত কমতে থাকে,গতকাল জানালো ইনশাল্লাহ ২ ১ দিনে হয়তো রক্তপাত বন্ধ হয়ে যাবে.এম এম কীট সেবনে পরিপূর্ণ গর্ভপাতের সম্ভাবনা কতখানি? (সহবাসের ৩ মাস এর কাছাকাছি সময়ে সেবন করা হয়েছে) ৪।এম এম কীট সেবনের কত দিন পর বাসায় প্রেগ্ন্যাসি চেল স্ট্রিপ দিয়ে চেক করলে সঠিক ফলাফল পাবো?  
2512 views

1 Answers

আপনাকে উক্ত ব্যপারে সম্পূর্ন ভাবে জানিয়ে দেওয়া হয়েছে তবে আবার বলছি।আপনার সিরিয়াল অনুযায়ী দেখে নিবেন।

  1. আপনার ১নং কথা অনুযায়ী বুঝলাম গর্ভপাত হয়েছে আর তলপেটে ব্যথা, বমি ভাব, শারীরিক দুর্বলতা এসব  পিলের পার্শ্বপ্রতিক্রিয়া তাই অপেক্ষা করুন সব কিছু ঠিক হবে তবে অতিরিক্ত হারে দেখা দিলে চিকিৎসক এর কাছে যাবেন।
  2. আপনার ২নং কথা অনুযায়ী উক্ত পিলের পার্শ্বপ্রতিক্রিয়া কারন যা তিব্র মাথা ব্যথা ও মাথা ঘোড়া, মাথা চক্কর দেওয়া পিলের কারনে। আর এসব কমাতে চিকিৎসক এর পরামর্শে ঔষধ খাওয়াতে পারেন। পাশাপাশি ওনাকে রেস্ট নিতে বলুন।ও পুষ্টিকর খাবার ও সিদ্ধডিম দুধ কলা খেতে বলুন।
  3.  আপনার ৩নং কথা অনুযায়ী, হ্যা অপেক্ষা করুন রক্তপাত বন্ধ হবে। আর উক্ত পিল সেবনের ফলে মাসিকের রক্তপাত হওয়ার কারনে প্রেগন্যান্সি সম্ভাবনা থাকে না। তাই অযথা প্রেগন্যান্সি টেস্ট করবেন না। আপনার স্ত্রী প্রেগন্যান্ট নন।কারন ওনার মাসিকের রক্তপাত ঘটে ছে উক্ত পিল সেবনের কারনে।
  4. mmkit পিল সেবনের পর মাসিকের রক্তপাত হলে প্রেগন্যান্সি সম্ভাবনা থাকে না আর তবুও স্ট্রিপকাটি দিয়ে প্রেগন্যান্সি  টেস্ট করলে সঠিক রেজাল্ট পাবেন না।  এক এক সময়য় এক এক রেজাল্ট দিবে।
মূলত আপনার স্ত্রীর মাসিকের রক্তপাত বা দলা রক্তপাত হওয়াতে নিশ্চিত থাকুন ওনি এখন প্রেগন্যান্ট নন।
আশা করি বুঝতে পারছেন।
ধন্যবাদ 
2512 views Answered

Next steps