আমি এখন কী করব সকলকে বলছি সমস্যা বিস্তারিত পড়ে সমাধান দিন প্লিজ?
আজ আমাদের বাসায় আমার ফুফু, ফুফাতো বোন বেড়াতে এসেছিল। ওরা চলে যাওয়ার সময় আমার ফুফাতো বোনকে বাসায় থাকতে বলেছিলাম। কিন্তু ও রাজি হচ্ছিল না। তাই আমি ওকে এক পর্যায়ে বলি, "তুমি যদি আজ না থাকো তাহলে আমি আর কখনো তোমাদের বাসায় যাবনা। আমার জেএসসি পরীক্ষার কসম!" আর আমার ফুফাতো বোন থাকলো না, চলে গেল। আমার এই কসমটা দেওয়া মোটেও উচিত হয়নি। আবেগের বশে আমি এই কথা বলে ফেলি। কিন্তু আমার তো একদিননা একদিন ওদের বাসায় যেতে হবে। আর সামনে আমার পরীক্ষার রেজাল্ট দেবে। আমার পরীক্ষা আল্লাহর রহমতে অনেক ভালো হয়ছে। কিন্তু ওই কথাটা বলে ফেলায় আমার বেশি ভয় লাগছে। আমি সত্যি অনুতপ্ত।
এখন আমি কী করব এই কসমটা কাটানোর জন্য ? যাতে আল্লাহ কসমটা মাফ করে দেয়। প্লিজ হেল্প করুন। বিষয়টা যেমন হোকনা কেন আমার টেনশন লাগছে।
(আবার বলছি আমি ঠিক করিনাই। পরীক্ষার কসম দেওয়া একদম উচিত হয়নি। অবশ্য আমি ওদের বাসায় তেমন যায়না।বছরে একবার যায় ওইরকম।)
2692 views
2 Answers
কসম দেয়াটা সমস্যা না,, এটা ভুলে হতেই পারে, তুমি তার চেয়ে তোমার ফুফাতো বোনকে ফোন করে বলতে পারো, যে আমার রেজাল্ট ভালো হলে তোমাদের বাসায় গিয়ে তোমাদের সবাইকে মিষ্টি খিলাবো।।।
আর যেহেতু তুমি পরীক্ষার্থী সেহেতু ওসব ভয় থাকতে ই পারে।
ধন্যবা...
2692 views
Answered
ওর কাছে কল করুন। ব্যাপারটা বুঝিয়ে বলুন। আর একদিন সময় নিন। আশা করি মেনে নিবে। তবে যখন যাবেন। সাথে কিছু গিফট হিসেবে নিয়ে যেতে পারেন। যাতে খুশি হয়। আর কখনো কসম দিয়ে কথা বলা উচিৎ নয়। এড়িয়ে যান এসব থেকে। বুদ্ধিবৃত্তিক ও যৌক্তিক কথা বলার দিকে মনোযোগী হোন।
2692 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy