আমি ঘরোয়া ভাবে ফর্সা হতে চাই?

আমি অনেক কালো। বিশেষ করে আমার মুখটা অনেক কালো, দেখতে অনেক খারাপ লাগে। কালো হওয়ার জন্য সবাই আমারে অনেক অপমান করে। সত্যিই কি আমি ফর্সা হতে পারব? প্রাকিতিক উপায় শেয়ার করবেন।
2819 views

1 Answers

কাঁচা হলুদ বা হলুদ গুঁড়ো : এক চামচ লেবুর রস : ২ চামচ নিয়ে নিন। কাঁচা হলুদ বেটে নিন কিংবা হলুদ গুঁড়ো এক চামচ নিন। এবার তার সাথে দু চামচ লেবুর রস মিশিয়ে দিন। লেবুর রস এবং হলুদ গুঁড়ো ভালো করে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এবার মিশ্রণটি মুখে ভালো করে লাগিয়ে নিন। মূলতঃ যেই সমস্ত জায়গাগুলিতে সূর্যের তাপে কালচে হয়ে গিয়েছে, সেই জায়গাগুলিতে ভালো করে লাগিয়ে নিন। এরপর ১৫ মিনিট মিশ্রণটি মুখে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে হালকা গরম জল দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নিন। সপ্তাহে দুবার এই প্যাকটি ব্যবহার করতে পারেন। তাহলে এক মাসের মধ্যে পার্থক্যটা নিজের চোখেই দেখতে পারবেন।

2819 views Answered

Next steps