মুখের দুর্গন্ধের জন্য অনেক ঘরোয়া টুটকা করেছি?

এবং মাউত উয়াষ দিয়ে কুলিও করেছি কিন্তু কিছুতেই কমেনি। আপনারা আমাকে কোনো এলোপাতি ঔষধের নাম বলে দিন
2795 views

2 Answers

রাতে ঘুমানোর আগে ব্রাশ করেন ঠিক হয়ে যাবে

2795 views Answered

দারুচিনি ও লবঙ্গ: এক কাপ বিশুদ্ধ পানি নিন। তাতে ১০ থেকে ১৫ ফোঁটা দারুচিনি ও লবঙ্গ তেল যুক্ত করুন। তারপর ভালো করে মেশান। এই মিশ্রণ আপনার মুখের দুর্গন্ধ তাড়াতে পারে। এ মাউথওয়াশ দীর্ঘদিন সংরক্ষণও করা যায়।

পিপারমিন্ট ও চা-পাতার তেল: এক কাপ পানিতে দুই চা-চামচ বেকিং সোডা, আট-নয়টি পিপারমিন্ট-পাতা ও দুই চামচ চা-পাতার তেল। উপাদানগুলো ভালো করে মিশিয়ে ব্যবহার করতে পারেন।

লবণপানি: যাঁরা বেশি ঝামেলায় যেতে চান না, তাঁরা হালকা গরম পানিতে এক চামচ লবণ মিশিয়ে তা কুলি করতে পারেন। এতে মুখের দুর্গন্ধ দূর হবে।

নিম: যাঁদের মাড়ি থেকে রক্ত বের হয় বা যাঁরা মুখের ক্ষতিকর ব্যাকটেরিয়া থেকে দূরে থাকতে চান, তাঁরা নিমের দাঁতন ব্যবহার করতে পারেন। বহুকাল আগে থেকেই মুখের সুরক্ষায় প্রাকৃতিক প্রতিষেধক হিসেবে নিম ব্যবহার হয়ে আসছে। নিম দাঁতের গোড়া শক্ত করে।

2795 views Answered

Related Questions

Next steps