মুখ থেকে দূরগন্ধ আসে কি করলে আসবে না ঘরোয়া উপায়?
2 Answers
বিসমিল্লাহির-রহমানির-রহীম♥ মুখে দুর্গন্ধ জনিত ঘরোয়া চিকিৎসা ♥ ♥ মুখের দুর্গন্ধ কি আপনাকে লজ্জায় ফেলে দেয়? কারও কাছাকাছি যাওয়ার আগে এর জন্য হীনমন্যতায় ভোগেন। কিছু বদঅভ্যাস বা শারীরিক কিছু গোলমালের জন্য মুখে দুর্গন্ধ হয়ে থাকে। জেনে নিন মুখের দুর্গন্ধ দূর করার কিছু ঘরোয়া টোটকা। ♥ ১। মৌরি- মুখশুদ্ধি হিসেবে খুব ভাল কাজ করে মৌরি। খাওয়ার পর এক চামচ মৌরি রাখুন মুখে। এতে মুখে দুর্গন্ধও হবে না, হজমও ভাল হবে। যদি আপনার মুখে বাজে গন্ধ হওয়ার প্রবণতা থাকে তবে এক কাপ গরম জলে এক চামচ মৌরি দিয়ে পাঁচ-১০ মিনিট রেখে এই জল দিনে দু’বার খান। ♥ ২। দারচিনি- দারচিনির মধ্যে সিনামিক অ্যালডিহাইড থাকে। এই এসেনশিয়াল অয়েল মুখের ব্যাকটেরিয়া কমিয়ে বাজে গন্ধ রুখতে সাহায্য করে। এক কাপ জলের মধ্যে এক চামচ দারচিনি গুঁড়ো ফুটিয় সেই জল দিনে দু’বার মুখে ধুয়ে নিন। এই জলে তেজপাতাও মেশাতে পারেন। ♥ ৩। মেথি- মুখের যে কোনও ইনফেকশন সারাতে অব্যর্থ মেথি। এক কাপ জলে এক চা চামচ মেথি দিয়ে ফুটিয়ে ছেঁতে নিয়ে এই চা দিনে এক বার খেলে মুখের গন্ধ দূর হবে। ♥ ৪। লবঙ্গ- মুখের মধ্য কয়েকটা লবঙ্গ ফেলে রাখুন। চিবোতে থাকলে লবঙ্গের রস মুখের দুর্গন্ধ দূর করবে। এক কাপ জলে এক চা চামচ লবঙ্গ দিয়ে পাঁচ থেকে ১০ মিনিট ফুটিয়ে নিন। দিনে দু’বার এই লবঙ্গ চা খান। ♥ ৫। পার্সলে- ক্লোরোফিল নিশ্বাসের দুর্গন্ধ রুখতে পারে। একটা-দুটো পার্সলে পাতা চিবিয়ে খান। ভিনিগারে ডুবিয়ে রেখেও পাতা চিবিয়ে খেতে পারেন। এই পাতার রস করে খেলেও দুর্গন্ধ কমবে, হজমও ভাল হবে। ♥ ৬। লেবুর রস- এক কাপ জলে এক টেবিল চামচ লেবুর রস, নুন মিশিয়ে মুখ ধুয়ে নিন। মুখ শুকিয়ে যাবে না, দুর্গন্ধও দূর হবে। ♥ ৭। অ্যাপল সিডার ভিনিগার- খাবার খাওয়ার আগে এক গ্লাস জলে এক টেবিল চামচ ভিনিগার মিশিয়ে খাওয়ার আগে খেয়ে নিন। এতে হজম ভাল হবে, দুর্গন্ধও কাটবে। এই জল দিয়ে গার্গলও করুন। ♥ ৮। বেকিং সোডা- এক গ্লাসে গরম জলে আধ চা চামচ বেকিং সোডা মিশিয়ে ভাল করে কুলকুচি করে মুখ ধুয়ে নিন। বেকিং সোডা দিয়ে দাঁত মাজলেও উপকার পাবেন। ♥ ৯। টি ট্রি অয়েল- টি ট্রি অয়েল যুক্ত টুথপেস্ট দিয়ে দাঁত মাজুন। দাঁত মাজার সময় যে কোনও টুথপেস্টের সঙ্গে টি ট্রি অয়েল, পেপারমিন্ট অয়েল বা লেমন অয়েল মিশিয়ে নিলেও উপকার পাবেন। ♥ ১০। চা- খুব ভাল অ্যান্টিঅক্সিড্যান্টের কাজ করে চা। দুধ ছাড়া চা বা হার্বাল টি খেলে মুখের দুর্গন্ধ দূর হবে।
আপনি এলাচ মুখে রেখে দিন। দেখবেন অল্প সময়ের মধ্যেই দুর্গন্ধ একেবারে কমে যাবে। এছাড়াও নিয়মিত ভাবে কালোজিরা চিবিয়ে খাবেন এতেও উপকৃত হবেন। আপনি মেডিপ্লাস পেস্ট দিয়ে দাত ব্রাস করুন আপনার দাতের কোন সমস্যা না থাকলে লিভার সংক্রান্ত সমস্যার কারনে মুখে গন্ধ আসতে পারে তাই পানি বেশি পান করবেন। গ্যাস্ট্রিক সমস্যা থাকলে চিকিৎসক এর পরামর্শে ঔষধ খান।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy