3 Answers
১. দুই হাত আছে তার/ আরো আছে মুখ/ পা ছাড়াও জিনিসটার মনে বড় সুখ। বলো তো জিনিসটা কী? উত্তর : ঘড়ি। ২. জিনিসটার এমন কী গুণ/ টাকা করে দেয় দ্বিগুণ? উত্তর : আয়নার সামনে টাকা ধরুন। ৩. মানুষের পাঁচ আঙুল থেকেও নেই প্রাণ/ বল তো জিনিসটার কী নাম? উত্তর : দস্তানা। ৪. ব্যবহারের আগে ভাঙতে হবে/ জিনিসটার উত্তর কে ক’বে? উত্তর : ডিম। ৫. ঘাড় আছে, মাথা নেই/ ভেতরেরটা পেয়ে গেলেই ফেলে দিই? বলো তো কী? উত্তর : বোতল। ৬. তোমাকে শুকিয়ে নিজে সে ভিজে/ উত্তরটা বলো দেখি/ চেষ্টা করে নিজে? উত্তর : টাওয়েল বা গামছা। ৭. বেড়ে যদি যায় একবার/ কোনোভাবেই কমে না আর? উত্তর : মানুষের বয়স। ৮. জিনিসটা একেবারেই তোমার/ অথচ ব্যবহার করে অন্যে, বারবার? উত্তর : তোমার নাম। ৯. সবাই তোমাকে ছেড়ে গেলেও সে যাবে না ছেড়ে/ চেষ্টা করে বলো দেখি, উত্তর কে পারে? উত্তর : তোমার ছায়া। ১০. হাজার বছরের পুরোনো হয়েও বয়স তার এক মাস/ আমাদের মাথার ওপরই জিনিসটার বাস? উত্তর : চাঁদ।
প্রশ্ন: কখন বুঝবেন, আপনার ইনসমনিয়া (ঘুম না-আসা রোগ) গুরুতর হয়ে উঠেছে? উত্তর: যখন অফিসের মিটিংয়ে বসেও আপনার ঘুম পাবে না! প্রশ্ন: কোন প্রশ্নের উত্তরে কখনো ‘হ্যাঁ’ বলা যায় না? উত্তর: তুমি কী ঘুমাচ্ছ? প্রশ্ন:চলার পথে কলার খোসা পড়ে থাকতে দেখলে সরদারজি মনে মনে কী ভাবেন? উত্তর: ইশ্! আজকে আবার আছাড় খেতে হবে! প্রশ্ন:একটি যুদ্ধে কয়টি অস্ত্র লাগে? উত্তর: দুটি। একটি দিয়ে শত্রুপক্ষকে গুলি করা হয় এবং অন্যটি শত্রুপক্ষের কাছে বিক্রি করা হয়। যেন বিপক্ষ দল পাল্টা আঘাত করতে পারে। প্রশ্ন:শেয়ারবাজার থেকে কীভাবে এক লাখ টাকা তুলে আনা যায়? উত্তর: সহজ! দুই লাখ টাকা বিনিয়োগ করুন! প্রশ্ন:মেঝের ওপর একটা ডিম পড়ল, অথচ ভাঙল না। কীভাবে সম্ভব? উত্তর: মেঝেটা যথেষ্ট শক্ত। তাই ডিমের আঘাতে ভাঙেনি! প্রশ্ন:গরিলার নাকের ফুটো এত বড় কেন? উত্তর: কারণ, তার নাক খোঁচানোর মতো যথেষ্ট মোটা আঙুল আছে! প্রশ্ন:কীভাবে একটা মানুষ ১০ দিন না ঘুমিয়ে থাকতে পারে? উত্তর: রাতে ঘুমাবে! প্রশ্ন:লোহার মতো শক্ত কিন্তু গর্তে ভর্তি জিনিসটা কী? উত্তর:শিকল। প্রশ্ন:বিদ্যুৎ চমকালে কোনো কোনো লোক হাসে কেন? উত্তর:কারণ তারা ভাবে, এইমাত্র তাদের ছবি তোলা হলো।
১. বহু দাঁত রয়েছে কিন্তু কোনো কিছু খায় না, জিনিসটি কি?
২. কোন জিনিসটির বাইরের দিকের অংশ খেয়ে ভেতরের অংশটি আমরা ফেলে দেই?
৩. আপনি যে ভাষায়ই কথা বলেন না কেন, সব ভাষাতেই জবাব দিতে পারে কে?
৪. একটি নির্দিষ্ট জায়গায় বসে বিশ্বের সব স্থানে ভ্রমণ করে কে?
৫. অল্প বয়সে লম্বা থাকলেও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ছোট হয়ে যায় কে?
৬. একটি বল কিভাবে ছোড়া যায় যেন আবার হাতে ফিরে আসে?
৭. আপনার কোন জিনিসটি অন্যরা সর্বদা ব্যবহার করে?
৮. বহুদিন না ঘুমিয়ে একজন মানুষ কিভাবে বাঁচতে পারে?
৯. উঁচু কিংবা নিচু যাই হোক না কেন, একটি নির্দিষ্ট জায়গাতেই থাকে কী?
১০. কোন জিনিস কাটলে বাড়ে?
উত্তর মিলিয়ে নিন-
১. চিরুনি
২. ভুট্টা
৩. প্রতিধ্বনী
৪. ডাকটিকিট
৫. মোমবাতি
৬. ওপরের দিকে
৭. নাম
৮. রাতে ভালোভাবে ঘুমালেই হবে
৯. রাস্তা বা পথ,
১০. পুকুর
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy