2 Answers

মোবাইলে এলার্ম দিয়ে রাখতে পারেন। 

2793 views Answered

১. ঘুমকে প্রাধান্য দিন যেকোন অজুহাতের কারণে রাতে ঘুমাতে যেতে দেরি হয় আপনার। কিন্তু চেষ্টা করুন প্রতিদিন রাতে তাড়াতাড়ি ও একই সময়ে ঘুমানোর এবং জেগে ওঠার। ২. প্রথমে একটি পদক্ষেপ নিন আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য সময় নির্ধারণ করুন এবং ছোট ছোট পদক্ষেপ নিন। প্রথম দিন আপনার নিয়মিত ঘুমানোর সময়ের চেয়ে ১৫ মিনিট পূর্বে ঘুমাতে যান এবং ১৫ মিনিট আগে ঘুম থেকে জেগে উঠোন। পরদিন ৩০ মিনিট আগে ঘুমান। এভাবে আস্তে আস্তে সময় বাড়াতে পারেন। ৩. দুপুরের তন্দ্রাকে এড়িয়ে চলুন   যদি ডাক্তারের পরামর্শ না থাকে তাহলে দুপুরে ঘুমাবেন না। কারণ দুপুরের ঘুমের কারণেই রাতে দেরিতে ঘুম আসে এবং সকালে ওঠতেও দেরি হয়। তাই দুপুরের ঘুমকে এড়িয়ে যাওয়ার জন্য দুপুরে কাজ করুন বা শখের কাজের সাথে নিজেকে সংযুক্ত করুন।  ৪. সকালের কাজ ঠিক করুন সকালে করতে হবে এমন কিছু কাজের তালিকা করুন। এর ফলে আপনার ঘুম থেকে ওঠার প্রেরণা তৈরি হবে। ৫. দয়িত্ব দিয়ে দিন সকালে ঘুম থেকে ওঠাতে পরিবারের অন্য কোনো সদস্যকে দায়িত্ব দিন। অনেকে অ্যালার্ম ঘড়ির শব্দেও উঠতে পারেন না। কিংবা অ্যালার্ম বন্ধ করে আবারো ঘুমিয়ে পড়েন। এ ক্ষেত্রে বাড়ির কোনো সদস্য আপনাকে উঠতে বাধ্য করবেন।

2793 views Answered

Related Questions

Next steps